বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যের কোটায় : আইএমএফ। কালের খবর

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যের কোটায় : আইএমএফ। কালের খবর

আন্তর্জাতিক ডেস্ক, কালের খবর :

বিশ্বব্যাংকের পর আন্তর্জাতিক মুদ্রা তহবিলও (আইএমএফ) এশিয়ার অর্থনৈতিক প্রবৃদ্ধি নিয়ে আশঙ্কা প্রকাশ করলো। করোনাভাইরাসের মহামারিতে ৬০ বছরে প্রথমবার এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যের কোটায় নামতে পারে বলে সতর্ক করেছে তারা।

আইএমএফের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় বিভাগের পরিচালক চ্যাংইয়ং রি বলেছেন, ‘বৈশ্বিক অর্থনীতির জন্য এখন চরম অনিশ্চয়তা ও চ্যালেঞ্জিং সময়। এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলও এর ব্যতিক্রম নয়। এই অঞ্চলে করোনাভাইরাসের বিশাল প্রভাব ফেলবে এবং তা অঘটনপূর্ব।’

তিনি আরো যোগ করেছেন, এই সংকটে বিস্তৃত ও নীতিগত প্রতিক্রিয়া প্রয়োজন। সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবার ও সংস্থাকে সমর্থন দিতে সরকারকে আহ্বান করেছেন এই কর্মকর্তা।

করোনাভাইরাসের কারণে অর্থনৈতিক প্রবৃদ্ধি শূন্যে নামলে ২০০৮ সালের আর্থিক সংকটের চেয়েও খারাপ পরিস্থিতি তৈরি হতে পারে। ওইবার প্রবৃদ্ধি ৪.৭ শতাংশ ছিল।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com