বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
আরো একটি চালু হলো নগ্ন রেস্তোরাঁ। কালের খবর

আরো একটি চালু হলো নগ্ন রেস্তোরাঁ। কালের খবর

আন্তর্জাতিক ডেক্স, কালের খবর :

পৃথিবীতে নগ্ন রেস্তোরাঁর ধারণা নতুন নয়। বিস্ময়কর হলো এর সবই উন্নত বিশ্বের কাণ্ড! এবার এই তালিকায় যুক্ত হলো সুইজারল্যান্ড।

দেশটির বিখ্যাত শহর বাসেলে চালু হতে যাচ্ছে এই রেস্তোরাঁ। অবাক করা বিষয় হলো, কর্তৃপক্ষ ঘোষণা দেয়ার পরদিন থেকেই বেশ সাড়া মিলেছে। এমনকি অগ্রিম বুকিং পেতে গ্রাহকদের হুড়োহুড়ি শুরু হয়ে গেছে। আর তাতে রোস্তোরাঁ কর্তৃপক্ষ দারুণ খুশি। তারা সিদ্ধান্ত নিয়েছেন ফেব্রুয়ারির শেষ সপ্তাহে ঘটা করে রেস্তোরাঁর উদ্বোধন করবেন।

সুইজারল্যান্ডের সুইস অ্যাম ওয়াচেনডে পত্রিকার খবর অনুযায়ী, ইডেলওয়াইজ বাসেল-নুডিসটেন লাউঞ্জ’ নামে রেস্তোরাঁটি চালু করা হচ্ছে রেবগ্যাসে-৩৯ ক্লাবে, যেটি একসময় সমকামী এবং লেসবিয়ানদের ক্লাব হিসেবে পরিচিত ছিল।

এই রেস্তোরাঁয় যারা খেতে যাবেন, তাদের কেউ পোশাক পরতে পারবেন না। নগ্ন শরীরে খেতে বসতে হবে। এমনকি যারা খাবার পরিবেশন করবেন তারাও থাকবেন নগ্ন।

সুইজারল্যান্ডে যদিও এ ধরনের রোস্তোরাঁর ধারণা নতুন, তবে বিশ্বের কিছু দেশে কয়েক বছর আগেই নগ্ন রোস্তোরাঁ চালু হয়েছে। বিশ্বে সর্বপ্রথম নগ্ন রোস্তোরাঁ চালু করে প্যারিস, তারপর লন্ডন। কিন্তু সেগুলো ইতোমধ্যে বন্ধ হয়ে গেছে যথেষ্ট গ্রাহক না পাওয়ায়।

সুইজারল্যান্ডে নগ্নতা নিষিদ্ধ নয়, যতক্ষণ না বিষয়টি অশ্লীল বা উচ্ছৃঙ্খল পর্যায়ের না হয়। দেশটিতে নগ্নতা প্রশ্রয় পাওয়ার অন্যতম প্রমাণ হলো ‘বার্ষিক বডি অ্যান্ড ফ্রিডম ফেস্টিভ্যাল’। এই উৎসব প্রতি বছরের অগাস্ট মাসে জুরিখে অনুষ্ঠিত হয়। উৎসবে সবাই নগ্ন শরীরে অংশ নিয়ে থাকেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com