শনিবার, ১৮ এপ্রিল ২০২৬, ০৪:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
‘একটি ফোন কল’ বইয়ের মোড়ক উম্মোচন। কালের খবর

‘একটি ফোন কল’ বইয়ের মোড়ক উম্মোচন। কালের খবর

কালের খবর,নিজস্ব রিপোর্টারঃ

লেখক ও সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়ার ‘একটি ফোন কল’ বইটির মোড়ক উম্মোচন করা হয়।

বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারী) দুপুর ১টায় নবীনগরের জননন্দিত নেতা ব্যারিস্টার জাকির আহাম্মদ এর অফিসে এই মোড়ক উম্মোচন করা হয়।

পরে বিকাল ৪ ঘটিকায় অমর একুশে গ্রন্থমেলায় মোড়ক উম্মোচন মঞ্চে বইটির (গল্পের) পুনঃ মোড়ক উম্মোচন করা হয়।

বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা শ্রদ্ধেয় এনামুল হক বলেন, গল্প গুলোর মাঝে সমাজের অনেক বাস্তব চিত্র সাংবাদিক বাবুল ভূঁইয়া তোলে ধরেন, যা আমাকে খুবই মুগ্ধ করে। আমি উপস্থিত অতিথি সহ সকলকে বলব আপনারা অন্তত একটা বই কিনুন পড়ুন এবং অন্যদের বই পড়তে উৎসাহ করুন।

তিনি আরোও বলেন, আপনি যদি একটা বই কিনেন তাতে একজন অসহায় গরিব মানুষের মুখে অন্তত একটা হাসি আমরা দেখতে পারব, এটাই আমাদের জন্য বড় পাওয়া বলে আমি মনে করি। কারণ আমার জানামতে লেখকের বই গুলো থেকে যা আয় হয় তা গরিব, অসহায়দের মাঝে বিভিন্নভাবে সহযোগিতা করে থাকনে।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, নতুন প্রজন্মের এক অকুতোভয় সৈনিক এবং ক্ষুরধার লেখক সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া প্রতি বছর আমাদের নতুন নতুন বই উপহার দিচ্ছেন। উনার লেখা প্রত্যেকটা গল্পের মাঝে তরুন প্রজন্মসহ সকলেরই অনেক কিছু শেখার আছে। তাঁর গল্প গুলোর মাঝে সত্যি এক অসধারন বাস্তবমূখি লেখা তোলে ধরেন যা খুবই প্রশংসনীয়। আমাদের সমাজের জন্য এইসব গল্প গুলো খুবই প্রয়োজন।

‘একটি ফোন কল’ বইটির নাম করনের সংক্ষিপ্ত ব্যাখ্যা দিতে গিয়ে সাংবাদিক এমডি বাবুল ভূঁইয়া বলেন, আমার লেখা বই গুলো যে কোন নাট্যকার বা পরিচালক তা নাটক অথবা সিনেমা হিসেবে রূপান্তরিত করতে পারবেন । উনি সকলের সহযোগীতা, ভালবাসা ও দোয়া কামনা করেন।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা এনামুল হক, ডাঃ মিজানুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের প্রোভিসি অধ্যাপক ডাঃ শহিদুল্লাহ সিকদার ও প্রক্টর ডাঃ মোজাফফর , সাংবাদিক শহিদুল ইসলাম, বাবুল ব্যাপারী, তোতা মিয়া, মোঃ কামাল সহ বিভিন্ন গণ্যমান্য ব্যক্তিবর্গ।

বইটি রাতুল গ্রন্থপ্রকাশনা থেকে প্রকাশিত হয়েছে এবং সোহরাওয়ার্দী উদ্যানের ২৩৯ নং ষ্টলে পাওয়া যাবে।

এছাড়া লেখকের উল্ল্যেখযোগ্য বই গুলোর মধ্যে- মা এখনও কাঁদেন, অনুভূতি পালিয়েছে, ভালবাসার নীল কষ্ট (১ম খন্ড), ঠিকানা বিহীন জীবন বইটিও পাওয়া যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com