বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সন্ত্রাস, উগ্রবাদ ও মাদক চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে : ডিএমপি কমিশনার। কালের খবর

সন্ত্রাস, উগ্রবাদ ও মাদক চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে : ডিএমপি কমিশনার। কালের খবর

কালের খবর প্রতিবেদক : ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া বলেছেন, সন্ত্রাস, উগ্রবাদ ও মাদকসহ সব চ্যালেঞ্জ পেশাদারিত্বের সঙ্গে মোকাবিলা করতে হবে। জনগণের নিরাপত্তা দেওয়ার কোনো বিকল্প নেই।

মঙ্গলবার দুপুরে ডিএমপির সদর দপ্তরে শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের উদ্দেশে কমিশনার বলেন, ‘ঢাকা মেট্রোপলিটন পুলিশ বাংলাদেশ পুলিশ বাহিনীর সবচেয়ে বড় ইউনিট। এখানে যোগদান করায় চাকরিজীবনের প্রথম সময়টা অনেক কিছু শিখতে পারবে। সম্মিলিত উদ্যোগ, প্রচেষ্টা এবং পেশাদারি দক্ষতার কারণে প্রতিটি চ্যালেঞ্জকে অত্যন্ত সফলভাবে মোকাবিলা করেছি। তবে এখনো শেষ হয়ে যায়নি, সামনে আমাদের অনেক চ্যালেঞ্জ মোকাবিলা করতে হবে। সারদায় আপনারা অনেক কিছু শিখেছেন। কিন্তু ফিল্ডের বাস্তবতা ভিন্ন। দেশে ও বিদেশে আমাদের অফিসাররা দক্ষতার সঙ্গে কাজ করছে। জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে পুলিশ অফিসাররা কাজ করে বিরল সম্মান এনেছে।’

তিনি আরো বলেন, ‘মুক্তিযুদ্ধে প্রথম প্রতিরোধকারী বাংলাদেশ পুলিশ। সেটি আমাদের অহংকার, সেটি প্রেরণা ও শক্তির মূল উৎস। মুক্তিযুদ্ধের চেতনাকে ধারণ করে আমরা কাজ করে যাচ্ছি। আপনাদের ওপর অর্পিত দায়িত্ব যথাযথভাবে পালন করবেন। অতীতে পুলিশের সক্ষমতায় কমতি থাকলেও বর্তমানে পুলিশের সক্ষমতা অনেকাংশে বৃদ্ধি পেয়েছে। ডিএমপিতে আমরা এমন নিরাপত্তা ব্যবস্থা নিয়েছি যে এই নিরাপত্তা ব্যবস্থা ভেঙে নৈরাজ্য সৃষ্টি করা সন্ত্রাসীদের জন্য কঠিন হবে।’

এ সময় তিনি ডিএমপিতে যোগদান করা ১৪ জন শিক্ষানবীশ সহকারী পুলিশ সুপারকে ফুল ও শুভেচ্ছা উপহার দিয়ে বরণ করে নেওয়া হয়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com