বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ০৩:৩৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর
ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন বিটিভি

ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন বিটিভি

কালের খবর নিউজ:

বিচ্ছিন্নভাবে কিছু পর্ব ইউটিউবের বিভিন্ন চ্যানেলে পাওয়া গেলেও খুব শিগগির দর্শক এসব নাটক দেখতে পাবেন বিটিভিরই ইউটিউব চ্যানেলে। এত দিন ফেসবুক ও টুইটারে বিটিভির উপস্থিতি থাকলেও ইউটিউবে বিটিভি আসছে ২৫ ডিসেম্বর, চ্যানেলটির ৫৩ তম প্রতিষ্ঠাবার্ষিকীতে। সামাজিক মাধ্যমে চ্যানেলটির আনুষ্ঠানিক পথচলার এই কার্যক্রম উদ্বোধন করবেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। এই অনুষ্ঠান লাইভ স্ট্রিমিংয়ের মাধ্যমে ইউটিউব চ্যানেলে যাত্রা শুরু হবে। ইউটিউব চ্যানেলে বিটিভির চলমান সব অনুষ্ঠান তো থাকছেই, সঙ্গে থাকছে আগের সব নাটক, গান ও ম্যাগাজিন অনুষ্ঠানের মূল কপি। প্রাথমিকভাবে চ্যানেলে যোগ হয়েছে ধারাবাহিক নাটক কোথাও কেউ নেই, বহুব্রীহি, সংশপ্তক, এইসব দিনরাত্রি, ঢাকায় থাকি। জনপ্রিয় আরও অনুষ্ঠান পরে যোগ হবে এই চ্যানেলে। বিটিভির আর্কাইভে সংরক্ষিত সব অনুষ্ঠানই পর্যায়ক্রমে এতে যুক্ত হবে। এ জন্য আর্কাইভের ফিল্ম বা বেটা-ক্যাসেট থেকে ভিডিও রূপান্তরের কাজ চলছে।সুপ্রভাত বাংলাদেশ, গান চিরদিন, গল্প নয় সত্যি, উদ্ভাবকের দেশ-এর মতো এখনকার অনুষ্ঠানগুলোও দর্শক দেখতে পাবেন এই চ্যানেলে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com