বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পাকিস্তানের বিপক্ষে দুটি রেকর্ড গড়লেন গেইল । কালের খবর

পাকিস্তানের বিপক্ষে দুটি রেকর্ড গড়লেন গেইল । কালের খবর

স্পোর্টস ডেস্ক,কালের খবর রিপোর্ট : 

পাকিস্তানকে দুমড়ে মুষড়ে বিশ্বকাপের চলতি আসরে নিজেদের প্রথম ম্যাচে দুর্দান্ত জয় পায় ওয়েস্ট ইন্ডিজ। দলের জয়ে বোলাদের লড়াইয়ের পর ব্যাট হাতে তাণ্ডব চালান ক্রিস গেইল।

ক্যারিবীয় এই ব্যাটিং দানব শুক্রবার ক্যারিয়ারের শেষ বিশ্বকাপের প্রথম ম্যাচে ৩৪ বলে ছয়টি চার ও ৩টি ছক্কায় ৫০ রান করেন।

আর এই পঞ্চাশ রান করার মধ্য দিয়ে আন্তর্জাতিক ক্রিকেটের তিন ফরম্যাট মিলিয়ে ১৯ হাজারি ক্লাবে প্রবেশ করেন গেইল। এই মাইলফলক স্পর্শ করতে গেইলের প্রয়োজন ছিল মাত্র ৮ রান।

টেস্টে ১০৩ ম্যাচ খেলে ১৫টি সেঞ্চুরির সাহায্যে ৭২১৪ রান করেন গেইল। ওয়ানডে ক্রিকেটের ২৯০ ম্যাচে ২৫টি সেঞ্চুরির সাহায্যে ১০ হাজার ২০১ রান করেন তিনি। আর টি-টোয়েন্টির ৫৮ ম্যাচে ১৬২৭ রান করেছেন গেইল।

এদিন ৫০ রান করার পথে ৩টি ছক্কা হাঁকান গেইল। আর এই ছক্কা হাঁকানোর মধ্য দিয়ে দক্ষিণ আফ্রিকান কিংবদন্তি ক্রিকেটার এবি ডি ভিলিয়ার্সকে ছাড়িয়ে শীর্ষে উঠে যান গেইল। বিশ্বকাপে ৩৯টি ছক্কা হাঁকিয়ে শীর্ষে রয়েছেন এই ক্যারিবীয় তারকা। ৩৭টি ছক্কা নিয়ে দ্বিতীয় পজিশনে আছেন ভিলিয়ার্স।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগেও (আইপিএল) ছক্কা হাঁকানোর দিক থেকে শীর্ষে রয়েছেন গেইল-ভিলিয়ার্স। আইপিএলে গেইল হাঁকান ৩২৬টি ছক্কা। আর ২১২টি ছক্কা হাঁকিয়ে এই তালিকায় দ্বিতীয় পজিশনে আছেন ডেভিড ওয়ার্নার।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com