বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মাটি নীচে পুঁতে রাখা নবজাতকে মাটি খুঁড়ে জীবিত উদ্ধার করল কুকুর। কালের খবর

মাটি নীচে পুঁতে রাখা নবজাতকে মাটি খুঁড়ে জীবিত উদ্ধার করল কুকুর। কালের খবর

কালের খবর ডেস্ক :

থাইল্যান্ডে জীবিত পুঁতে রাখা এক নবজাতককে মাটি খুঁড়ে উদ্ধার করেছে একটি পোষা কুকুর। থাইল্যান্ডের উত্তরাঞ্চলের বান নং খাম নামক একটি গ্রামে এ ঘটনা ঘটেছে বলে বিবিসির খবরে জানানো হয়েছে।

খবরে বলা হয়েছে, পিংপং কুকুরটি মাটি খুঁড়ছে আর ঘেউ ঘেউ করছে। এটা দেখে কুকুরটির মালিক তার কাছে গেলে দেখেন মাটির নিচ থেকে একটি পা বের হয়ে আছে। পরে তিনি অন্যদের সহায়তায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। সেখানে নেয়ার পর চিকিৎসরা জানান শিশুটি বেঁচে আছে।

ওই শিশুটির মা ১৫ বছর বয়সী এক কিশোরী। তার সন্তানপ্রসবের বিষয়টি গোপন করতেই এই কাজটি করা হয়েছিল বলে জানা গেছে।

স্থানীয় পুলিশ জানিয়েছে, উদ্ধার হওয়া নবজাতকটির মায়ের বিরুদ্ধে শিশুকে পরিত্যাগ এবং হত্যাচেষ্টার অভিযোগ আনা হয়েছে।

তবে শিশুটির পরিবার এই কাজের জন্য অনুতপ্ত এবং তারা তাকে লালন-পালনের সিদ্ধান্ত নিয়েছেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com