বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:২৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মার্কিন পদক্ষেপে ইসরাইলের আয়ু কমে গেছে : ইরান। কালের খবর

মার্কিন পদক্ষেপে ইসরাইলের আয়ু কমে গেছে : ইরান। কালের খবর

কালের খবর ডেস্ক :

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র বিরুদ্ধে মার্কিন সরকারের সাম্প্রতিক পদক্ষেপ মধ্যপ্রাচ্য থেকে মার্কিন সেনাদের আগেভাগে সরে পড়ার ক্ষেত্র তৈরি করেছে। ফলে ইহুদিবাদী ইসরাইলের আয়ুও অনেক কমে গেছে।

ইরানের সামরিক উপদেষ্টা মেজর জেনারেল সাইয়্যেদ ইয়াহিয়া রহীম সাফাভি এসব কথা বলেছেন। খবর পার্সটুডে

গত সোমবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনীকে আন্তর্জাতিক সন্ত্রাসী গোষ্ঠীগুলোর তালিকায় স্থান দিয়েছেন।

এ সম্পর্কে জেনারেল সাফাভি বুধবার এক বক্তব্যে বলেন, আইআরজিসি’কে বৈধ উপায়ে মোকাবেলা করতে ব্যর্থ হয়ে আমেরিকা এই বাহিনীর বিরুদ্ধে বিদ্বেষী পদক্ষেপ নিয়েছে। ইহুদিবাদী ইসরাইল ও সৌদি আরব ছাড়া আমেরিকার এ বিদ্বেষী তৎপরতার সমর্থনে বিশ্বের আর কোনো দেশ বক্তব্য দেয়নি বলে তিনি মন্তব্য করেন।

আইআরজিসি’র বিরুদ্ধে মার্কিন পদক্ষেপে ইহুদিবাদীদের ভূমিকার প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, আমেরিকায় ছয় লাখ ইহুদি বসবাস করে এবং ডোনাল্ড ট্রাম্প পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচনে এসব ইহুদির সমর্থন লাভের জন্য আইআরজিসি’র বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছেন।

তিনি আরো বলেন, একসঙ্গে রাশিয়া, চীন, ইরান, ভেনিজুয়েলা ও ইউরোপীয় ইউয়িনের বিরুদ্ধে মার্কিন নিষেধাজ্ঞা থেকে ট্রাম্পের পাশাপাশি আমেরিকার নির্বুদ্ধিতার প্রমাণ পাওয়া যায়।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com