শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
গাইবান্ধার এমপি গোলাম মোস্তফা আর নেই

গাইবান্ধার এমপি গোলাম মোস্তফা আর নেই

কালের খবর নিউজ:

সড়ক দুর্ঘটনায় আহত গাইবান্ধা-১ সুন্দরগঞ্জ আসনের আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য গোলাম মোস্তফা আহমেদ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।মঙ্গলবার (১৯ ডিসেম্বর) সকাল নয়টায় ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।গত ১৮ নভেম্বর টাঙ্গাইলের নাটিয়াপাড়ায় সড়ক দুর্ঘটনায় মারাত্মক আহত হয়েছিলেন এমপি গোলাম মোস্তফা। বাসের সঙ্গে সংঘর্ষে দুমড়ে-মুচড়ে যায় এমপিকে বহনকারী মাইক্রোবাসটি। গোলাম মোস্তফা মাথায় গুরুতর আঘাত পান। এরপর তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন।এতে সংসদ সদস্য ও তার গাড়ির আরোহীরা আহত হন।গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জ উপজেলার সাহাবাজ গ্রামের নিজ বাড়িতে গাইবান্ধা-১ আসনের এমপি মঞ্জুরুল ইসলাম লিটন আঁততায়ীর গুলিতে নিহত হন। তার শূন্য আসনের উপ-নির্বাচনে সংসদ সদস্য নির্বাচিত হন গোলাম মোস্তফা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com