শুক্রবার, ২৪ এপ্রিল ২০২৬, ০৪:৩২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
সাজেক দুর্গম এলাকায় শিয়ালদহ বিশুদ্ধ পানির ট্যাংক বিতরণ করেন বাঘাইহাট আর্মি জোন। কালের খবর রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর
যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিাচর বিভাগীয় তদন্তের দাবী । কালের খবর

যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিকদের উপর হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিাচর বিভাগীয় তদন্তের দাবী । কালের খবর

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি, কালের খবর  :

ঢাকার নবাবগঞ্জে যমুনা টিভি ও দৈনিক যুগান্তর পত্রিকার সংবাদকর্মীদের উপর হামলা, গাড়ী ভাংচুরের প্রতিবাদে নবাবগঞ্জ প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন দৈনিক যুগান্তর ও যমুনা টিভির কর্তৃপক্ষ।

গতকাল বিকেল ৫টায় এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। সংবাদ সম্মেলনে হামলার তীব্র নিন্দা জানিয়ে দোষীদের অবিলম্বে গ্রেপ্তার ও বিাচর বিভাগীয় তদন্তের দাবী জানানো হয়। একইসঙ্গে সাংবাদিকদের নিরাপত্তা দিতে প্রশাসনের গড়িমসি ও প্রশ্নবিদ্ধ ভূমিকার তীব্র সমালোচনা করেন তারা।

সংবাদ সম্মেলনে দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম বলেন, এ ধরনের ন্যক্কারজনক বর্বরোচিত হামলার তীব্র নিন্দা জানাই। তিনি বলেন, সাংবাদিকরা কারো পক্ষ নন। পেশাগত দায়িত্বপালন করতে গিয়ে তারা যে আঘাতপ্রাপ্ত হলেন, এটি রাষ্ট্রের, সরকারের বা কারো জন্যই শুভকর নয়।

সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন যমুনা টেলিভিশনের প্রধান বার্তা সম্পাদক ফাহিম আহমেদ, যমুনা টেলিভিশনের বিশেষ প্রতিনিধি আব্দুল্লাহ তুহিন, যুগান্তরের সিনিয়র স্টাফ রিপোর্টার নেসারুল হক খোকন ও সাংবাদিক সিরাজুল ইসলাম।

প্রসঙ্গত, সোমবার রাত সাড়ে ১০টার দিকে একদল সশস্ত্র সন্ত্রাসী শামীম গেস্ট হাউসে যুগান্তর ও যমুনা টিভির সাংবাদিকদের উপর হামলা চালায়। এতে কমপক্ষে ১০ সাংবাদিক আহত ও ১৩টি গাড়ী ও হোটেল কক্ষ ভাংচুর করা হয়।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের সংবাদ সংগ্রহের জন্য ওই হোটেলে অবস্থান করছিলেন সাংবাদিকরা।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com