বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
পরিবর্তনের জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়েছে : ড. কামাল। কালের খবর

পরিবর্তনের জন্য জনগণ ঐক্যবদ্ধ হয়েছে : ড. কামাল। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন জানিয়েছেন, সংসদ সদস্য হলো জনগণের প্রতিনিধি। সঠিক জনপ্রতিনিধি নির্বাচিত না হলে গণতন্ত্র থাকে না।

সঠিক প্রতিনিধিরা যেন নির্বাচিত না হয়, সেজন্য গণবিরোধীরা সোচ্চার রয়েছে। জনগণ ঐক্যবদ্ধ হয়েছে পরিবর্তনের জন্য, ৩০ ডিসেম্বর জনগণের রায় আমাদের পক্ষে থাকবে।
আজ সোমবার বিকেলে রাজধানীর পুরানা পল্টনে ঐক্যফ্রন্টের কার্যালয়ে এক সংবাদ সম্মলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, সবাইকে ভোট দিতে যাওয়া উচিৎ। জনগণ আজকে ঐক্যবদ্ধ হয়ে আছে। পরিবর্তনের জন্য গোটা দেশ আজ এক মোহনায় মিলিত। গোটা জাতি আজ ঐক্যবদ্ধ।

সেনাবাহিনী মোতায়েন প্রসঙ্গে কামাল হোসেন বলেন, আমরা আশা করছি, অতীতে সেনাবাহিনী নিরপেক্ষ ও কার্যকর ভূমিকা পালন করেছে। আশা করি, এ নির্বাচনেও তারা অতীতের মত জনগণের আকাঙ্ক্ষা পূরণে ভূমিকা রাখবে।

বিদেশি পর্যবেক্ষকদের ভিসা না দেওয়ার অভিযোগ তুলে ধরে তিনি বলেন, নির্বাচনের আগে দেশ-বিদেশি সম্ভাব্য পর্যবেক্ষকদের জন্য সরকার কর্তৃক সৃষ্ট প্রতিবন্ধকতা অবিলম্বে দূর করার জন্য নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি।

সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব ও ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা মির্জা ফখরুল ইসলাম আলমগীর, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি আবদুল কাদের সিদ্দিকী ও গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরী, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com