রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
নরসিংদীতে বিএনপি প্রার্থীর গাড়ী বহরে হামলা, আহত ৫। কালের খবর

নরসিংদীতে বিএনপি প্রার্থীর গাড়ী বহরে হামলা, আহত ৫। কালের খবর

নরসিংদী ব্যুরো অফিস ও প্রতিনিধি, কালের খবর :

নরসিংদী-৩ আসনে শিবপুরের শিমুলিয়ায় এলাকায় বিএনপি প্রার্থী মনজুর এলাহীর গাড়িবহরে হামলার ঘটনা ঘটেছে। এতে প্রার্থীর গাড়িসহ ১০টি গাড়ি, ১২টি মোটরসাইকেল ভাংচুর করা হয়। হামলায় আহত হয় কমপক্ষে ৫ জন বিএনপি নেতাকর্মী। আজ বেলা ৩ টার দিকে লাখপুর শিমুলিয়া স্থানীয় একটি স্কুলের পিছনে এ ঘটনা ঘটে।

বিএনপি প্রার্থী মনজুর এলাহী জানান, সকাল থেকে তার নেতাকর্মীদের নিয়ে শিবপুরের বিভিন্ন এলাকায় গণসংযোগ ও উঠান বৈঠক করছিলেন। পরে লাখপুর শিমুলিয়া এলাকায় গণসংযোগ করে স্থানীয় রেনু মিয়ার বাড়ীতে অবস্থান নেন। এ সময় আওয়ামী লীগের লোকজন ৪০/৫০টি মোটর সাইকেল করে এসে দেশীয় অস্ত্র নিয়ে ভাংচুর শুরু করে। হামলায় বিএনপির ৫ নেতাকর্মী আহত হয়।

শিবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে যায়। ঘটনাস্থলে গিয়ে দুর্বৃত্তদের পাওয়া যায়নি।

বিএনপি প্রার্থী অক্ষত আছেন। মামলা দেওয়া হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com