মঙ্গলবার, ১৭ ফেব্রুয়ারী ২০২৬, ১১:২০ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
দলের প্রধানের বিজয় নিশ্চিত করতে নেতাকে ভালবেসে নির্ঘুম রাত কাটিয়েছেন সাংবাদিক নেতা মো: আসাদুজ্জামান বাবুল। রাঙ্গামাটি জেলার দুর্গম সাজেক ইউনিয়নে আনন্দমুখর পরিবেশে ভোট গ্রহণ। কালের খবর নওগাঁ-২ আসনে ধানের শীষের প্রার্থী সামসুজোহা খানের পক্ষে প্রচারণা। কালের খবর ঢাকা ১৭ আসনে নির্বাচন পর্যবেক্ষণ কমিটির সমন্বয়ক ডাবলু ও যুগ্ম সমন্বয়ক রাজ। কালের খবর লক্ষ্মীপুরে গণ মিছিলে এসে জামায়াত – বিএনপির ২ কর্মীর মৃ-ত্যু। কালের খবর সবার আগে বাংলাদেশ : একটি বিধ্বস্ত অর্থনীতির পুনর্জন্ম ও আগামীর রাষ্ট্র দর্শন। কালের খবর নবীনগরে অস্ত্রসহ একজন আটক, শিশুকে মুচলেকায় মুক্ত৷। কালের খবর ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর
৮ ডিসেম্বরের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা: ড. কামাল। কালের খবর

৮ ডিসেম্বরের মধ্যে ঐক্যফ্রন্টের ইশতেহার ঘোষণা: ড. কামাল। কালের খবর

কালের খবর :
আগামী ৮ ডিসেম্বরের মধ্যে বিএনপি-ঐক্যফ্রন্টের যৌথ ইশতেহার ঘোষণা করা হবে বলে জানিয়েছেন ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন।

আজ বুধবার বিকেলে ঐক্যফ্রন্টের নতুন কার্যালয়ের উদ্বোধন শেষে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

ড. কামাল বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচন দেশের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এই নির্বাচন সুষ্ঠু হলে জনগণের মালিকানা দেশ ফিরে পাবে। জনগণ তাদের মালিকানা থেকে বঞ্চিত। নির্বাচন সুষ্ঠু করতে জনগণকে পাহারাদার হতে হবে।

তিনি বলেন, ১৪ সালে যেনতেন নির্বাচন করে আওয়ামী লীগ ৫ বছর ক্ষমতা ভোগ করেছে। কথা ছিল মধ্যবর্তী নির্বাচনের। কিন্তু তা তারা দেয়নি।

তিনি বলেন, নির্বাচনী আইন লঙ্ঘন হচ্ছে। পুলিশ এসে বিরোধী প্রার্থীকে ধরে নিয়ে যাচ্ছে।

ভোট চুরি ও নির্বাচনী আইন গণমাধ্যমকে জাতির সামনে তুলে ধরতে হবে।
ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা আরো বলেন, সাংবাদিকরাও অবাধ নির্বাচনের পাহারাদার হিসেবে ভূমিকা রাখতে পারেন। যখনই আমরা নির্বাচনে যাওয়ার সিদ্ধান্ত নিলাম, তখন থেকেই আওয়ামী লীগ অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেএসডি সভাপতি আ স ম আব্দুর রব, বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, গণফোরামের কার্যকরী সভাপতি সুব্রত চৌধুরী, সাধারণ সম্পাদক মোস্তফা মহসীন মন্টু, কূটনৈতিকবিষয়ক সম্পাদক আব্দুল হাসিব চৌধুরী ও অর্থনীতিবিদ ড. রেজা কিবরিয়া প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com