রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:২৫ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২। কালের খবর

পাবনায় আওয়ামী লীগের দু’গ্রুপের সংঘর্ষে নিহত ২। কালের খবর

পাবনা থেকে মো.নাজমুল হক, কালের খবর :
পাবনার ভাড়ারায় আওয়ামী লীগের দু‘গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছে। এ ঘটনায় গুলিবিদ্ধসহ ১০ জন আহত হয়েছে। নিহতদের নাম লস্কর খাঁ (৭০) এবং মালেক সেখ (৪০)। সোমবার সন্ধ্যায় সুলতান ও আক্কাস গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের সূত্রপাত ঘটে। নিহত মালেক সেখ ভাউডাঙ্গা আওরঙ্গবাদের আহেদ আলীর ছেলে এবং লস্কর খাঁ একই গ্রামের মৃত গয়ের খাঁর ছেলে।

সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান এই সংঘর্ষের তথ্য নিশ্চিত করে জানান, সুলতান ও আক্কাস গ্রুপের মধ্যে এলাকার আধিপত্য বিস্তার নিয়ে এই সংঘর্ষের ঘটনা ঘটতে পারে। তবে আমরা বিষয়টি ক্ষতিয়ে দেখছি। ভাঁড়ারা ইউনিয়নের চেয়ারম্যান আওয়ামী লীগ নেতা আবু সাঈদ জানান, আসন্ন নির্বাচনে এলাকার পরিবেশ নষ্ট করার জন্য সুলতান গ্রুপ এ সব কর্মকা- করছে।

তিনি দাবি করেন- সুলতান কখনো আওয়ামী লীগ করেনি এবং জাসদের সমর্থক।

স্থানীয়রা জানান, উভয় গ্রুপ সংঘর্ষে ব্যাপক গোলাগুলি করেছে। সংঘর্ষে গুলিবিদ্ধসহ প্রায় ১০/১৫ জন আহত হয়েছে।

আহতরা সবাই পুলিশি ঝামেলা এড়াতে অজ্ঞাত স্থানে চিকিৎসা নিচ্ছেন বলে স্থানীয় বিভিন্ন সূত্রে জানা গেছে। এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। অতিরিক্ত পুলিশ সুপার ইবনে মিজান জানান, ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়েছে

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com