মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৪১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
জাতীয় নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে : সেনাপ্রধান। কালের খবর

জাতীয় নির্বাচনে সেনাবাহিনী পেশাদারিত্বের সাথে দায়িত্ব পালন করবে : সেনাপ্রধান। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  :

 জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হলে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।জাতীয় নির্বাচনে সেনা মোতায়েন হলে বাহিনীর সদস্যদের পেশাদারিত্বের সাথে কাজ করার নির্দেশ দিয়েছেন সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদ।রবিবার দুপুরে সাভার সেনানিবাসে দুর্দম এগারো ইউনিটের রেজিমেন্টাল কালার প্যারেড অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন সেনাপ্রধান। সেনাপ্রধান গৌরবময় ও ঐতিহ্যবাহী দুর্দম এগারো ইউনিটকে পতাকা প্রদান এবং প্যারেডে সালাম গ্রহন করেন।সেনাপ্রধান বলেন, ‘আগামী মাসে দেশে সাধারণ নির্বাচন। সম্ভবত সেনাবাহিনীকে নিয়োগ করা হবে। আমরা অতীতেও এ দায়িত্ব পালন করেছি। পেশাদারিত্বের সঙ্গে অতীত ঐতিহ্যের আলোকে আমরা সেই দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করব। একটা শান্তিপূর্ণ ও সুষ্ঠু নির্বাচন যাতে সম্পন্ন হয়, সে লক্ষ্যে দায়িত্ব পালনে সেনাপ্রধান হিসেবে আমি নির্দেশনা দিচ্ছি।’জেনারেল আজিজ আহমেদ বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ়প্রত্যয়, দূরদর্শিতা ও সঠিক দিকনির্দেশনার কারণে বাংলাদেশ আজ স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে। যে কারণে দেশের গ-ি ছাড়িয়ে বিদেশেও বুক ফুলিয়ে আমরা পরিচয় দিতে পারি যে আমরা উন্নয়নশীল জাতিরাষ্ট্রের সদস্য।’‘তবে আমাদের মনে রাখতে হবে, আমরা যে মর্যাদা লাভ করেছি তা ২০২৪ সালের মধ্যে টেকসই করতে হলে দেশের আর্থসামাজিক উন্নয়ন, শিক্ষাসহ সবল ক্ষেত্রে যে অগ্রগতি সাধিত হয়েছে, তা ধরে রাখতে হবে। এই অগ্রযাত্রার অংশীদার হিসেবে দেশের অর্থনীতির অগ্রযাত্রায় সুষ্ঠু পরিবেশ বজায় রাখার স্বার্থে যেকোনো দায়িত্ব পালনে প্রস্তুত সেনাবাহিনী।’অনুষ্ঠানে সেনাবাহিনীর নবম পদাতিক ডিভিশনের জিওসি (জেনারেল অফিসার কমান্ডিং) ও সাভার এরিয়া কমান্ডার মেজর জেনারেল আকবর হোসেন, কোয়ার্টার মাস্টার জেনারেল লেফটেন্যান্ট জেনারেল শামসুল হক প্রমুখ উপস্থিত ছিলেন।
 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com