রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫৩ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি : বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি দুই পক্ষ মিলে দিন নির্ধারণ। কালের খবর

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তি : বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি দুই পক্ষ মিলে দিন নির্ধারণ। কালের খবর

কালের খবর ডেস্ক :
টঙ্গীর তুরাগতীরের বিশ্ব ইজতেমা স্থগিত হয়নি; তাবলিগ জামাতের দুই পক্ষের সমঝোতার ভিত্তিতে এবং নির্বাচন কমিশনের পরামর্শে শিগগিরই ইজতেমার তারিখ ঘোষণা করা হবে। গতকাল শুক্রবার স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
গতকাল বিভিন্ন সংবাদমাধ্যমে বিশ্ব ইজতেমা স্থগিতের খবর বের হওয়ার পরিপ্রেক্ষিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গত বৃহস্পতিবার আসন্ন বিশ্ব ইজতেমার সার্বিক নিরাপত্তা প্রদান এবং তাবলিগ জামাতের বিবদমান দুই পক্ষের মধ্যে সমঝোতার লক্ষ্যে স্বরাষ্ট্রমন্ত্রীর সভাপতিত্বে মন্ত্রণালয়ের সম্মেলনকক্ষে এক সভা অনুষ্ঠিত হয়। সভায় তাবলিগ জামাতের

কেন্দ্রীয় শুরা সদস্য দিল্লির মাওলানা মোহাম্মদ সাদ কান্ধলভির বিষয়ে দুই পক্ষের মধ্যে সমঝোতার জন্য ছয় সদস্যের একটি প্রতিনিধিদল শিগগিরই ভারতের দেওবন্দে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়। প্রতিনিধিদল ভারতের দেওবন্দ থেকে এসে উভয় পক্ষের সমঝোতার মাধ্যমে এবং বাংলাদেশ নির্বাচন কমিশনের পরামর্শে ১১তম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার সময়ের সঙ্গে সমন্বয় করে বিশ্ব ইজতেমার একটি তারিখ নির্ধারণ করারও সিদ্ধান্ত নেওয়া হয়।

সভায় সেতু বিভাগের সিনিয়র সচিব, প্রধানমন্ত্রীর সামরিক সচিব এবং জননিরাপত্তা বিভাগের সচিব, ধর্মসচিব, আইজিপি, ডিএমপি কমিশনার, আওয়ামী লীগের ধর্মবিষয়ক সম্পাদক শেখ মো. আবদুল্লাহ, মাওলানা ফরিদ উদ্দীন মাসউদ, মাওলানা মাহমুদুল হাসান এবং তাবলিগ জামাতের দুই পক্ষের প্রতিনিধি ছাড়াও আলেম ওলামারাসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সূত্র : বাসস।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com