বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গণভবনে প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি। কালের খবর

গণভবনে প্রধানমন্ত্রীর দোয়া নিলেন মাশরাফি। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

গতকাল শনিবার থেকেই চাউর হয়ে গিয়েছিল, জাতীয় দলের দুই অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা এবং সাকিব আল হাসান আওয়ামী লীগের হয়ে আগামী নির্বাচনের মনোনয়নপত্র কিনতে যাচ্ছেন। শেষ পর্যন্ত গতরাতে সাকিব নিজের অবস্থান বদল করলেও ক্যাপ্টেন মাশরাফি মনোনয়নপত্র কিনতে যাচ্ছেন।

আজই ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে গিয়ে মনোনয়ন ফরম কেনার কথা মাশরাফির। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে সালাম করে দোয়া নিয়েছেন জাতীয় ওয়ানডে দলের অধিনায়ক। প্রধানমন্ত্রীর প্রেস উইংয়ের এক কর্মকর্তা জানিয়েছেন, আজ রবিবার ১১টার দিকে গণভবনে যান মাশরাফি।

জানা গেছে, নিজের জেলা নড়াইল-২ আসনের জন্য মাশরাফি মনোনয়ন ফরম সংগ্রহ করবেন। ম্যাশের মনোনয়নপত্র সংগ্রহের সংবাদে আজ সকাল থেকেই তার সমর্থকেরা ব্যানার-ফেস্টুন নিয়ে ধানমন্ডিতে আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের সামনে অবস্থান নিয়েছেন। তুমুল জনপ্রিয় এই ক্রিকেটারের রাজনীতিতে প্রবেশের খবর বেশ আলোচনার জন্ম দিয়েছে সারাদেশে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com