বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সিলেটে প্রথম কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। কালের খবর

সিলেটে প্রথম কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। কালের খবর

কালের খবর প্রতিবেদক :

সিলেটে প্রথম কর্মসূচি পালন করবে জাতীয় ঐক্যফ্রন্ট। আগামী ২৩শ অক্টোবর নগরীর হযরত শাহজালাল (রহ.) এর মাজার জিয়ারত করবেন নেতারা। ওইদিন তারা সিলেটে একটি জনসভাও করবেন। আজ উত্তরায় অনুষ্ঠিত ঐক্যফ্রন্টের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানিয়েছেন জাতীয় সমাজতান্ত্রিক দল (জেএসডি) সভাপতি আ স ম আবদুর রব। আগামীদিনের কর্মসূচি নির্ধারনের লক্ষ্যে বেলা ১২টা থেকে সোয়া তিনটা পর্যন্ত রবের উত্তরার বাসায় এই বৈঠক অনুষ্ঠিত হয়। গত ১৩ই অক্টোবর জাতীয় প্রেস ক্লাবে জাতীয় ঐক্যফ্রন্টের আত্মপ্রকাশের এটাই তাদের প্রথম বৈঠক। বৈঠকে একটি লিয়াজোঁ কমিটির গঠনেরও সিদ্ধান্ত নেয়া হয়।

এর আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, গণফোরামের নির্বাহী সভাপতি এডভোকেট সুব্রত চৌধুরী আ স ম আবদুর রবের বাসায় আসেন। এছাড়া গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী, তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ব্যারিষ্টার মঈনুল হোসেন, ডাকসুর সাবেক ভিপি সুলতান মোহাম্মদ মনসুর, জেএসডি’র সাধারন সম্পাদক শহীদুল্লাহ কায়সার, নাগরিক ঐক্যের কেন্দ্রিয় পরিষদের নেতা মমিনুল ইসলাম এবং এডভোকেট জায়েদ এই বৈঠকে অংশ নিচ্ছেন।।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com