বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৭:০৯ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার ফাইল পর্যালোচনা করেছে। কালের খবর

মেডিক্যাল বোর্ড খালেদা জিয়ার চিকিৎসার ফাইল পর্যালোচনা করেছে। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) হাসপাতালে ভর্তি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসার আগের ও বর্তমান ফাইলপত্র পর্যালোচনা করেছেন মেডিক্যাল বোর্ডের সদস্যরা।

আজ রবিবার বেলা সাড়ে এগারোটায় খালেদার চিকিৎসায় গঠিত মেডিক্যাল বোর্ডের সদস্যরা খালেদা জিয়ার কেবিনে গিয়ে প্রায় ঘণ্টাব্যাপী ফাইল পর্যবেক্ষণ ও আলোচনা করেন।

এ সময় তাদের সঙ্গে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন রহমানও ছিলেন। পরে কেবিন থেকে বেরিয়ে এসে গণমাধ্যমকে এ কথা জানান মেডিক্যাল বোর্ডের প্রধান।
এ ব্যাপারে মেডিক্যাল বোর্ডের প্রধান বিএসএমএমইউর মেডিসিন বিভাগের সাবেক চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আব্দুল জলিল চৌধুরী বলেন, আমরা দীর্ঘ এক ঘণ্টা খালেদা জিয়ার চিকিৎসার ফাইল পর্যালোচনা করেছি। সঙ্গে ছিলেন তার ব্যক্তিগত চিকিৎসক ডা. মামুন রহমানও।

তিনি আরো বলেন, এখন তো তার চিকিৎসাই চলছে। আগে থেকেই তিনি ওষুধ খাচ্ছেন। ফাইল পর্যালোচনা শেষে বেরিয়ে এসেছি, আগামীকাল (সোমবার, ৮ অক্টোবর) আবার বসব

এর আগে গত শনিবার খালেদা জিয়াকে পুরান ঢাকার পুরানো কেন্দ্রীয় কারাগার থেকে বিএসএমএমইউ হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করা হয়। এর আগেই নতুন এই মেডিক্যাল বোর্ড গঠন করা হয়।

ওইদিনই জানানো হয়, রবিবার দুপুরে মেডিক্যাল বোর্ড খালেদাকে দেখে তার চিকিৎসার ব্যাপারে পরবর্তী করণীয় নির্ধারণ করবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com