শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৭:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর
আমরা গণতান্ত্রিক সরকার চাই, শান্তি-সুখের বাংলাদেশ গড়তে চাই : যুক্তফ্রন্ট চেয়ারম্যান। কালের খবর

আমরা গণতান্ত্রিক সরকার চাই, শান্তি-সুখের বাংলাদেশ গড়তে চাই : যুক্তফ্রন্ট চেয়ারম্যান। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :

আগামী দিনে আমরা পুলিশ নয়, জনগণের অনুমতি নিয়ে সভা-সমাবেশ করবো বলে জানিয়েছেন যুক্তফ্রন্ট চেয়ারম্যান, বিকল্পধারা বাংলাদেশের প্রেসিডেন্ট ও সাবেক রাষ্ট্রপতি অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী। তিনি বলেছেন, আওয়ামী লীগ যখন তখন যত্রতত্র সভা সমাবেশ করতে পারেন।

তাহলে অন্যদের ক্ষেত্রে বাধা কেন?
শনিবার মহানগর নাট্যমঞ্চে জাতীয় ঐক্য প্রক্রিয়ার নাগরিক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বদরুদ্দোজা চৌধুরী বলেন, আমাদের রুখে দাঁড়াবার সময় এখনই। প্রতিরোধের সময়, দাবি আদায়ের সময় এটাই। আমরা সব রাজবন্দির মুক্তি চাই, এই সরকারের পতন চাই। ভবিষ্যতে এই ধরনের সরকার যেন না আসে, সে জন্য আমাদের রক্ষাকবচ তৈরি করতে হবে। আমরা গণতান্ত্রিক সরকার চাই। শান্তি-সুখের বাংলাদেশ গড়তে চাই। এ জন্য জাতীয় ঐক্য অপরিহার্য।

তিনি বলেন, কেন আমার ভোট আমি দিতে পারবো না? ভোটের অধিকারকে কেন দলীয়করণ করা হল? সারা পৃথিবীতে ইভিএম পরিত্যক্ত, ইভিএম কেউ চায় না।

কেন আপনাদের সুবিধার জন্য ইভিএম গ্রহণ করতে হবে? কেনো সরকারি আমলা-কর্মচারীদের দলীয়করণ করা হল? কেন মানুষকে আজ সবসময় ভয়ভীতির মধ্যে রাখা হচ্ছে, কেনো, কেনো?
তিনি আরো বলেন, মেধাবী ছাত্ররা তাদের দাবি জানাতে রাস্তায় নেমেছে। কেন তাদের হাতুড়ি দিয়ে পেটালেন? চাপাতি দিয়ে কোপালেন? এসব প্রশ্নের জবাব দিতে হবে। সরকারের একটা মন্ত্রণালয় দেখান, যে মন্ত্রণালয়টি ঘুষ ছাড়া চলে। প্রধানমন্ত্রী, আপনাকে কোটি টাকা চুরি-লুটপাটের জবাব দিতে হবে।

প্রবীণ এই রাজনীতিবিদ বলেন, জাতিসংঘ থেকে পরিদর্শক আনতে হবে। তারা নির্বাচন দেখবে। নির্বাচন শেষে তারা একমাস এ দেশে থাকবে। কিন্তু আমরা জানি, তাদের আনতে পারবেন না। সে সাহস আপনাদের নেই। আপনি শান্তি-সুখের বাংলাদেশ গড়তে পারেননি।

জাতীয় ঐক্য প্রক্রিয়ার সদস্য সচিব আ ব ম মোস্তফা আমিনের পরিচালনায় ও ড. কামাল হোসেনের সভাপতিত্বে মঞ্চে উপস্থিত ছিলেন- বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ড. আবদুল মঈন খান, ভাইস-চেয়ারম্যান অ্যাডভোকেট জয়নুল আবদিন ও নিতাই রায় চৌধুরী।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com