রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০২:০৯ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
রিহ্যাব বর্ষসেরা পুরস্কার পেলেন মানবজমিনের এমএম মাসুদ। কালের খবর

রিহ্যাব বর্ষসেরা পুরস্কার পেলেন মানবজমিনের এমএম মাসুদ। কালের খবর

অর্থনৈতিক রিপোর্টার, কালের খবর : রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং এসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব) বর্ষসেরা সাংবাদিক হিসেবে পুরস্কার পেলেন মানবজমিনের রিপোর্টার এমএম মাসুদ।
বৃহস্পতিবার রাজধানীর সিরডাপ মিলনায়তনে গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন প্রধান অতিথি হিসেবে এ পুরস্কার তুলে দেন।
আবাসিক ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাব ২০১২ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। রিহ্যাব প্রিন্ট মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া এবং ফটোজার্নালিস্ট এই তিনটি ক্যাটাগরিতে ২৪ জন সাংবাদিককে পুরস্কার দিয়েছে। এদের মধ্যে ১০ জন রিপোর্টার এবং ১৪ জন ফটোসাংবাদিক। পুরস্কার হিসেবে বর্ষসেরা সাংবাদিকদের চেক ও ক্রেস্ট দেয়া হয়েছে। ২০১৬ সালে দৈনিক মানবজমিনে প্রকাশিত প্রতিবেদনের পরিপ্রেক্ষিতে এমএম মাসুদ এ পুরস্কার পেলেন।

প্রিন্ট মিডিয়া ক্যাটাগরিতে এমএম মাসুদসসহ রিহ্যাব বর্ষসেরা সাংবাদিক নির্বাচিত হয়েছেন প্রথম আলোর রিপোর্টার সানাউল্লাহ সাকিব, সমকালের রিপোর্টার মিরাজ সামস, আমাদের সময়ের রিপোর্টার গোলাম রব্বানি, ভোরের কাগজের মরিয় সেজুতি।

টেলিভিশন ক্যাটাগরিতে পুরস্কার পাওয়া পাঁচ সাংবাদিকের মধ্যে রয়েছেন- মাছরাঙ্গা টিভির হিরজুম মিরা, এনটিভির হাসানুল শাওন, একাত্তর টিভির জাহিদুল ইসলাম, মোহনা টিভির তানিজিলা নিঝুম এবং সময় টিভির সানবীর রূপম।
পুরস্কার পাওয়া ১৪ টেলিভিশন ক্যামেরাম্যান’র মধ্যে রয়েছেন- চ্যানেল আই’র মামুন হোসেন, এটিএন বাংলার আকাশ ইসলাম, এটিএন নিউজের রাসেল আহমেদ, জিটিভির রোমেল, সময় টিভির মঞ্জুর আহমেদ, এস এ টিভির সি এম মনির হোসেন, নিউজ ২৪’র রিপন, বাংলা টিভির কালাম, মাই টিভির সাগর, এনটিভির মিলন, এশিয়ান টিভির সামীর আহমেদ, বাংলা ভিশনের ইসমাইল হোসেন পলাশ, একাত্তর টিভির আবুল কালাম আজাদ এবং আরটিভির সায়মন।
রিহ্যাব প্রেসিডেন্ট আলমগীর শামসুল আলামিন’র সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রিহ্যাবের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ও প্রেস অ্যান্ড মিডিয়া কমিটির চেয়ারম্যান নুরুন্নবী চৌধুরী (শাওন), প্রথম ভাইস প্রেসিডেন্ট লিয়াকত আলী ভূইয়া।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com