শনিবার, ২৮ মার্চ ২০২৬, ০৮:২১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে জনগণের প্রত্যাশা পূরণে কাজ করতে হবে….এমএন আবছার। কালের খবর মাটিরাঙ্গায় সেনাবাহিনীর ঈদ সহায়তা বিতরণ। কালের খবর মাটিরাঙ্গায় প্রধানমন্ত্রীর পক্ষে ঈদ উপহার বিতরণ। কালের খবর পাহাড়ে খ্রিস্টান মিশনারির তৎপরতা : পিছিয়ে পড়ছে নওমুসলিমগণ। কালের খবর জেলা পরিষদের কার্যক্রম মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে চাই : অধ্যাপক মামুন মাহমুদ। কালের খবর খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর
নাসিরনগরে নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা। কালের খবর

নাসিরনগরে নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা। কালের খবর

ব্রাহ্মণবাড়িয়ার থেকে মো:কবির হোসেন কালের খবর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলায় এক নৈশপ্রহরীকে গলাকেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। নিহতের নাম আবদুল জালাল (৬৫)।

তিনি রসুলপুর গ্রামের আবদুর রহমানের ছেলে। তিনি ৫ সন্তানের জনক বলে জানা গেছে। আজ শনিবার সকালে উপজেলার ফান্দাউক ইউনিয়নের রসুলপুর গ্রামের কাসতি নদীর নৌকা থেকে নিহতের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
নাসিরনগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, শুক্রবার মধ্যরাতে কে বা কারা জালালকে ধারালো অস্ত্র দিয়ে গলাকেটে হত্যা করে। তিনি স্থানীয় কাস্টি নদীতে নৌকায় রাখা পাট পাহারা দিতেন।

ওসি আরও জানান, সকালে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে পূর্বপরিকল্পিতভাবেই তাকে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের জন্য লাশটি জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো মামলা হয়নি।
স্থানীয়রা জানায়, রাতে স্থানীয় কাসতি নদীর নৌকায় রাখা পাট পাহারা দিতে যান জালাল। রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা ধারালো ছুরি দিয়ে তার গলাকেটে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। খবর পেয়ে শনিবার সকালে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com