শনিবার, ০৭ মার্চ ২০২৬, ১০:১৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর পার্বত্য চট্টগ্রাম চুক্তির আইনি সমীকরণর : ব্যারিস্টার মীর হেলালের নিয়োগ কেন সাংবিধানিক ও সময়োপযোগী চয়ন। কালের খবর চড়ুই বাতি সংগঠনের উদ্যোগে ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। কালের খবর রাঙ্গামাটি সাজেক জ্বালানি তেলের তীব্র সংকট প্রতি লিটারে বেড়েছে ২/৩ টাকা। কালের খবর সাজেকে অসহায় ও দুঃস্থদের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে বিজিবি। কালের খবর সিটি মেয়রের সঙ্গে ইপিজেড থানা বিএনপি নেতাদের সৌজন্য সাক্ষাৎ,নগর সেবার মানোন্নয়ন ও অবকাঠামো সংস্কারে দাবি-দাওয়া। কালের খবর ঐক্যে সেবা, মানবকল্যাণে অঙ্গীকার ডি.এইচ.এম.এস হোমিও চিকিৎসকদের দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত। কালের খবর সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর
শীতলক্ষ্যা নদী থেকে ৫ চাঁদাবাজ গ্রেফতার

শীতলক্ষ্যা নদী থেকে ৫ চাঁদাবাজ গ্রেফতার

নারায়ণগঞ্জ প্রতিনিধি  : শীতলক্ষ্যা নদী থেকে ৫ জন চাঁদাবাজকে গ্রেফতার করেছে র‌্যাব-১১। ৭ আগষ্ট বিকেলে রূপগঞ্জ থানার তারাব সুলতানা কামাল সেতুর নীচে শীতলক্ষ্যা নদীতে অভিযান চালিয়ে এসব নৌ-চাঁদাবাজদের গ্রেফতার করে র‌্যাব। ধৃতরা হলো, মোঃ নূর আলম ভূইয়া(৪৯), সাং- হাটিপাড়া, মন মোহন বিশ্বাস (৩৫), সাং-টাটকি, মোঃ ইলিয়াছ ফকির (৪৩ সাং-পূর্ব হাটি পাড়া, মোঃ সোহানুর রহমান@ সুমন প্রধান (২৫), সাং- তারাব উত্তর পাড়া, মোঃ ওমর ফারুক (৩৪) সাং- তারাব উত্তর পাড়া, উভয় পোঃ তারাব বাজার, থানা- রূপগঞ্জ, জেলা- নারায়ণগঞ্জ সকলেই একই এলাকার বাসিন্দা। এ সময় তাদের কাছ থেকে চাঁদা আদায়ের ৯৮ হাজার ৬০০ টাকা এবং ৮ টি চাঁদা আদায়ের রশিদ বই উদ্ধার করা হয়। জব্দ করা হয় চাঁদাবাজিতে ব্যবহৃত ইঞ্জিনচালিত নৌকা।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত নুর আলম ভূইয়া নিজেকে বিআইডব্লিউটিএ এর ইজারাদার দাবী করে একটি শুল্ক আদায়ের অনুমতি পত্র ও ১টি চুক্তিপত্র প্রদর্শন করে। অনুমতি পত্রে স্পষ্ট উল্লেখ রয়েছে “নদী পথে চলাচলরত নৌযান হতে কোন প্রকার শুল্ক আদায় করা যাবে না”। এবং চুক্তিপত্রে উল্লেখ রয়েছে- “বিআইডব্লিউটিআই এর ঘাট বা পল্টুন ব্যবহার করে ৫০০ টন পর্যন্ত মালামাল লোড-আনলোড করলে সবোর্চ্চ ২০০ টাকা র্চাজ নিতে পারবে”। কিন্তু এই অসাধু চক্র সব নীতিমালা লঙ্ঘন করে দীঘদিন ধরে নৌপথে চাঁদাবাজি করে আসছে। সিলেট থেকে পাথর কয়লা ও বালুবাহী বাল্কহেড গুলো শীতলক্ষ্যা নদী দিয়ে নরসিংদী, গাজীপুর, কিশোরগঞ্জ সহ বিভিন্ন জেলায় যাতায়াত করে থাকে। এই নৌ-যান গুলো অত্র এলাকায় পৌছলে তারা নৌ-শ্রমিকদের ভয়ভীতি ও হুমকি দিয়ে চাঁদা আদায় করে আসছে।
তাদের বিরুদ্ধে আইনগত ব্যাবস্থা প্রক্রিয়াধিন বলে জানায় র‌্যাব।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

১০

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com