বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
বাংলাদেশ উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে ! কালের খবর

বাংলাদেশ উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে ! কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  : মাশরাফি বিন মুর্তজা যেন ম্যাজিকে পাল্টে গেল বাংলাদেশ! উড়িয়ে দিল ওয়েস্ট ইন্ডিজকে। সিরিজের প্রথম ওয়ানডেতে স্বাগতিকদের ৪৮ রানের বড় ব্যবধানে হারিয়েছে টাইগাররা।

এ জয়ে ৩ ম্যাচ সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মাশরাফিরা।
বাংলাদেশের দাপুটে ব্যাটিংয়ের পর দাপুটে বোলিংয়ে কোণঠাসা হয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ফলে ওয়েস্ট ইন্ডিজের ১ উইকেট বাকি থাকতেই টাইগাররা ৪৯ রানের ব্যবধানে জয় তুলে নেয়।

স্ত্রীর অসুস্থতার কারণে ওয়েস্ট ইন্ডিজ যাওয়ার কথা ছিল না ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজার। তবে সব বাধা উপেক্ষা করে সাকিবদের সঙ্গী এখন মাশরাফি। প্রথম ওয়ানডেতে দারুণ বল করেছে মাশরাফি। নেতৃত্বে মাশরাফি আছেন বলে লক্ষ্যটা সম্ভাবনাময়ী ছিল প্রথম থেকেই।

আর ক্যাপ্টেন হতাশও করেননি। প্রথম ওয়ানডেতে ৪৯ রানের জয় তুলে নেয় টাইগাররা।

ক্যাপ্টেন বল হাতে ৪ উইকেট নিয়ে দলকে জয়ের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।
বাংলাদেশের পক্ষে উইকেট পায় মাশরাফি, মোস্তাফিজ, রুবেল, মিরাজ। মোস্তাফিজের পর পর দুই উইকেট নেওয়ার পর হ্যাট্রিকের সুযোগ পায়। যদিও সুযোগ কাজে লাগাতে পারেনি।

ওয়েস্ট ইন্ডিজের পক্ষে গেইল ৬০ বলে ৪০ রান করে রান আউট হন। ই লিয়েস মর্তুজার বলে আউট হন ১৭ রান করে। হোপ রুবেলের এলবি ডাব্লিউর ফাদে পরে আউট হন মাত্র ৬ রানে। মুস্তাফিজের বলে সম্ভাবনাময়ী ব্যাটসম্যান হেটমের আউট হন ৭৮ বলে ৫২ রান করে। জেএন মোহাম্মদ মিরাজের বলে ১০ রান করে আউট হন। হোল্ডার মর্তুজার বলে ১৭ রান করে আউট হন। পাওলকে শূন্য রানে ফেরান মোস্তাফিজ।

গায়ানায় সিরিজের প্রথম ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২৮০ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য ছুঁড়ে দিয়েছিল বাংলাদেশ। জয়ের লক্ষ্যে ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজ।

ব্যাটিংয়ে নেমে ৮১ রানে তিন উইকেট হারিয়ে চাপে পরে। ৮১ রানের সময় মোসাদ্দেকের ছুরে দেয়া বলে গেইল রান আউট হয়ে ফিরে যায়। গেইল ৪০ রান করে ৬০ বলে।

ওয়েস্ট ইন্ডিজ শিবিরে প্রথম আঘাত আনে টাইগার অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। উইকেট পাওয়া ওভারে মর্তুজা ৩ রান দিয়ে উইকেট পান। শেষ পর্যন্ত ৯ উইকেটে ২৩১ রান তুলতে সক্ষম হয় ওয়েস্ট ইন্ডিজ।

এর আগে ওয়েস্ট ইন্ডিজের গায়নায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে প্রথমে ব্যাট করে উইন্ডিজের সামনে ২৮০ রানের টার্গেট দিয়েছে বাংলাদেশ। টস জিতে প্রথমে ব্যাট করে নির্ধারিত ৫০ ওভারে ৪ উইকেট হারিয়ে ২৭৯ রান তুলতে পারে বাংলাদেশ। বাংলাদেশের পক্ষে তামিম ইকবাল ১৩০ রান করেন। এ ছাড়া সাকিব করেন ৯৭ রান। শেষের দিকে ১১ বলে ৩০ রানের দারুণ এক ইনিংস খেলেন মুশফিকুর রহিম।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com