রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন : লুবনা জাহান। কালের খবর

আমাদের সঙ্গে প্রধানমন্ত্রী প্রতারণা করেছেন : লুবনা জাহান। কালের খবর

এম আই ফারুক, কালের খবর :: প্রধানমন্ত্রীর ঘোষণা এবং আন্দোলনকারীদের গ্রেপ্তার প্রসঙ্গে ‘বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ’-এর যুগ্ম আহবায়ক লুবনা জাহান বলেন, প্রধানমন্ত্রী আমাদের সঙ্গে প্রতারণা করেছেন। প্রধানমন্ত্রীর কথা পুরো জাতিকে হতাশ করেছে।
শুক্রবার জার্মান সংবাদমাধ্যম ডয়চে ভেলেকে লুবনা জাহান একথা বলেন।

তিনি বলেন,‘‘কোটা সংস্কার নিয়ে সংসদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া বক্তব্যে পুরো বাংলাদেশের মানুষ হতাশ। প্রধানমন্ত্রী ১১ এপ্রিল সংসদে দাঁড়িয়ে বলেছিলেন, ‘কোটা বাতিল।’ কিন্তু এখন আবার বলা হচ্ছে মুক্তিযোদ্ধা কোটা কমানো যাবে না, ৩০ শতাংশ রাখা হবে। কিছুটা রাখুক, আমরাও চাই। কিন্তু ৩০ শতাংশ যেভাবে বলা হচ্ছে, আমরা মনে করি আমাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। পুরো জাতিকে হতাশ করেছে তাঁর এই কথা। আমরা কোটা সংস্কার না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আগামী রবিবার সংগঠনের পক্ষ থেকে নতুন কর্মসূচী ঘোষণা করা হবে।”

এদিকে কোটা সংস্কার অন্দোলন নেতাদের কেউ কেউ গ্রেপ্তার হলেও ঢাকা বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয়ে আন্দোলন চলছেই। কেন্দ্রের ঘোষণা অনুযায়ী গত বৃহস্পতিবার পর্যন্ত টানা ৫ দিন ক্লাস-পরীক্ষা হয়নি অনেক জায়গায়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত ১৪টি বিভাগের শিক্ষার্থীরা ক্লাস-পরীক্ষা বর্জন করেছে বলে জানা গেছে।
তবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক একেএম গোলাম রব্বানী বলেন, ‘‘আমি যতটুকু জানি বিশ্ববিদ্যালয়ের সব বিভাগেই ক্লাস হয়েছে। তবে যে বিভাগগুলোতে ক্লাস হয়নি, সেসব বিভাগের শিার্থীদের বলবো, দাবি-দাওয়া থাকলে বিভাগের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কাছে উত্থাপন করতে। আমরা তার সমাধান করবো।”

        

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com