বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
যার ডাকে পাঁচ শতাধিক নরনারী নগ্ন হলেন। কালের খবর

যার ডাকে পাঁচ শতাধিক নরনারী নগ্ন হলেন। কালের খবর

কালের খবর ডেস্ক : অস্ট্রেলিয়ার মেলবোর্ন মহানগরী। গত সোমবারের এক ফুটফুটে সকাল।

পাঁচ শতাধিক নগ্ন নারী-পুরুষ। উদ্দেশ্য একেবারেই নির্মল। ছবি তোলানো।
সংবাদ সংস্থার খবরে প্রকাশ, সম্প্রতি অস্ট্রেলিয়ার মেলবোর্ন শহর সাক্ষী থাকল এক বিরল দৃশ্যের। প্রায় ৫০০ নরনারী স্বেচ্ছায় নগ্ন হলেন খ্যাতনামা মার্কিন ফোটোগ্রাফার স্পেনসার টিউনিকের এক বিশেষ ফোটোশ্যুটের জন্য।

৫১ বছর বয়সি স্পেনসার টিউনিকের খ্যাতি এক অদ্ভুত জাতের ছবি তোলার জন্য। তিনি বিশালাকৃতির ন্যুড শ্যুট করে থাকেন। আজ পর্যন্ত প্রায় ৭৬টি প্রকাণ্ড মাপের হিউম্যান ইনস্টরেসন তিনি করেছেন পৃথিবীর বিভিন্ন জায়গায়।

সম্প্রতি ইনস্টলেশনের জন্য টিউনিক বেছে নিয়েছিলেন অস্ট্রেলিয়ার মহানগর মেলবোর্নকে।

তার ক্যামেরায় নিজের নগ্নতাকে বন্দি করার জন্য আবেদনপত্র জমা পড়েছিল ১২ হাজারেরও বেশি। তার মধ্যে থেকে ৫০০-র আশেপাশের মানুষকে বেছে নেওয়া হয় শ্যুটের জন্য।
এক সুপারমার্কেটের ছাদে এই শ্যুট সংঘটিত হয়। শ্যুটে অংশ নেওয়া মানুষ মুক্তকণ্ঠে জানিয়েছেন যে, এই অভিজ্ঞতা একেবারেই অনন্য। যদিও খুব কম সময়ের মধ্যেই টিউনিক তার কাজ সারেন, তবু এই অভিজ্ঞতাকে সারা জীবনে ভোলা যাবে না বলেই মন্তব্য করেছেন প্রতিযোগীরা।

প্রসঙ্গত, টিউনিক ২০০১ সাল থেকে শুরু করেছেন তার এই কাজ। মন্ট্রিল, লন্ডন, ক্লিভল্যান্ড, আমস্টারডামসহ বিভিন্ন শহরে তিনি এই ন্যুড হিউম্যান ইনস্টলেশনের প্রজেক্ট করেছেন। তার মতে, পোশাকমুক্ত অগণিত মানব এক অনন্য দৃশ্য রচনা করে, যার কোনও তুলনাই হয় না। নগ্নতা সেখানে যৌনগন্ধী নয়। তা এক অন্য দ্যোতনায় উদ্ভাসিত হয় তখন।     সূত্র: ডেইলি মেইল

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com