বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গৃহবধূ লিপি বেগম খুন । কালের খবর

গোপালগঞ্জের কাশিয়ানীতে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে গৃহবধূ লিপি বেগম খুন । কালের খবর

গোপালগঞ্জ জেলা প্রতিনিধি, কালের খবর  :
গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে লিপি বেগম নামের এক গৃহবধূ খুন হয়েছেন। এ সময় স্বামী ইব্রাহিম শেখ আহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোরে উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। নিহত লিপি বেগম বালিয়াডাঙ্গা গ্রামের ইব্রাহিম শেখের স্ত্রী। এ ঘটনায় তিনজনকে আটক করেছে পুলিশ।
কাশিয়ানী থানা পুলিশের ওসি মো. আজিজুর রহমান বলেন, ভোরে ইব্রাহিম শেখের বাড়ির সিঁধ কেটে দুর্বৃত্তরা ঘরে প্রবেশ করে। পরে তারা ইব্রাহিমকে বাইরে বের করে মারধর করতে থাকে। এ সময় স্ত্রী লিপি বেগম চিৎকার শুরু করলে ছুরিকাঘাত করে পালিয়ে যায় দুর্বৃত্তরা।

ওসি বলেন, আহত স্বামী-স্ত্রীকে উদ্ধার করে প্রথমে কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করে প্রতিবেশীরা। সেখানে লিপি বেগমের অবস্থার অবনতি হলে ঢাকা নেয়ার পথে তার মৃত্যু হয়। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। আহত ইব্রাহিম শেখ ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন। এ ঘটনায় তিনজনকে আটক করা হয়েছে বলেও জানান ওসি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com