শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত। কালের খবর

বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত। কালের খবর

নিজস্ব প্রতিবেদক, কালের খবর  : বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের (বিএফইউজে) নির্বাচন স্থগিত করা হয়েছে। শ্রম আদালতে সাংবাদিক খায়রুল আলম ও সেবিকা রানীর করা মামলার প্রেক্ষিতে বৃহস্পতিবার ঢাকার প্রথম শ্রম আদালতের চেয়ারম্যান ড. শাজাহান নির্বাচন স্থগিতের আদেশ দিয়েছেন।
মামলার বিষয়টি নিশ্চিত করেছেন ঢাকার প্রথম শ্রম আদালতের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার আবু হানিফ।

তিনি বলেন, মামলায় বাদীপক্ষ অভিযোগ করেন ভোটার তালিকা থেকে ২৬ জনকে বাদ দেয়া হয়েছে যা শ্রম আইনের লঙ্ঘন। অপরদিকে ২০০ জনকে সদস্যপদ দেয়া থেকে বঞ্চিত করা হয়েছে। এ বিষয়ে তারা একটি অভিযোগ করেছেন যা এখনও মীমাংসা হয়নি। এ কারণেই তারা নির্বাচন স্থগিত চেয়ে আবেদন করেছেন।
আদালত নির্বাচন স্থগিত করে ৭ দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দিয়েছেন বলেও জানান তিনি।
মামলায় বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের পক্ষে বাদী হয়েছেন খায়রুল আলম ও সেবিকা রানী। বিবাদী করা হয়েছে বিএফইউজে নির্বাচন কমিশনের চেয়ারম্যান আলমগীর হোসেন, নির্বাচন কমিশনের সদস্য অশোক কুমার সিং, সাহেদ চৌধুরী, মুজিব হোসেন, হাসান আরেফিন ও শ্রম অধিদফতরের ডিরেক্টরকে।
শুক্রবার জাতীয় প্রেস ক্লাবে এ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

       দৈনিক কালের খবর  নিয়মিত পড়ুন। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com