বৃহস্পতিবার, ১১ ডিসেম্বর ২০২৫, ০৮:৩১ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সীমান্তে আর একটি মানুষও হত্যা করা যাবে না : মোঃ মোস্তফা আল ইহযায। কালের খবর মানবাধিকার সংস্থা HRCBM কর্তৃক বিশ্ব মানবাধিকার দিবস উৎযাপন। কালের খবর রায়পুরায় আড়িয়াল খাঁ নদীর তীর থেকে মাটি কাটায় ৯ জনের কারাদণ্ড ও একজনকে অর্থদন্ড। কালের খবর মাটিরাঙ্গায় এনসিপি নেত্রীর বিরুদ্ধে গ্রামবাসীর সাংবাদিক সম্মেলন। কালের খবর শৈল্পিক মৌনতা ও ইস্পাতকঠিন নেতৃত্বের এক অনন্য ক্যানভাস: বেগম খালেদা জিয়া। কালের খবর মাটিরাঙ্গায় জেলা প্রশাসকের মতবিনিময় সভা। কালের খবর নির্বাচনী দায়িত্বে শৃঙ্খলা-দৃঢ়তা-স্বচ্ছতার বার্তা-চট্টগ্রামে নবাগত ওসিদের উদ্দেশে পুলিশ সুপারের কড়া দিকনির্দেশনা। কালের খবর তারেক পরিষদ মুন্সিগঞ্জ জেলার উদ্যোগে খালেদা জিয়ার রোগ মুক্তি কামনায় দোয়া মাহফিল। কালের খবর গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর
গাজীপুরে ফোম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে। কালের খবর

গাজীপুরে ফোম তৈরির কারখানার আগুন নিয়ন্ত্রণে। কালের খবর

গাজীপুর প্রতিনিধি, কালের খবর  : গাজীপুর সিটি কর্পোরেশনের বড়বাড়ি এলাকায় একটি ফোম তৈরির কারখানা ও গুদামে লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের আটটি ইউনিট প্রায় সাড়ে ৫ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

মঙ্গলবার ভোর ৫টার দিকে ওই এলাকার একটি বানজিং বাংলাদেশ লিমিটেড নামক কারখানায় আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বড়বাড়ির জয়বাংলা রোড এলাকাস্থ বানজিং বাংলাদেশ গ্রুপের জিও টেক্সটাইল নামের ফাইবার থেকে বস্তা তৈরির কারখানা ও গুদামে আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর, টঙ্গী ও উত্তরা ফায়ার সার্ভিসের আটটি ইউনিটের কর্মীরা প্রায় সাড়ে ৫ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। ভেতরে কি পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তদন্ত ছাড়া বলা যাবে না বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

      দৈনিক কালের খবর  নিয়মিত পড়ুন। 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com