বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৪৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
রোহিঙ্গা ক্যাম্পে নেই ঈদের আমেজ । কালের খবর

রোহিঙ্গা ক্যাম্পে নেই ঈদের আমেজ । কালের খবর

 

কালের খবর ডেস্ক  : রমজান শেষে দরজায় কড়া নাড়ছে ঈদ। কিন্তু ঈদের তেমন আমেজ নেই উখিয়া-টেকনাফের ক্যাম্পে বসবাসরত মিয়ানমারের রোহিঙ্গা নাগরিকদের।
কক্সবাজারের উখিয়া-টেকনাফে অবস্থানরত রোহিঙ্গাদের মাঝে ঈদ উদযাপনের তেমন কোন আমেজ নেই বললেই চলে। িরোহিঙ্গাদের মধ্যে যাদের আর্থিক অবস্থা কিছুটা ভালো তাদের কাউকে কাউকে দেখা গেছে ক্যাম্প নিকটবর্তী বাজার থেকে ঈদের কেনাকাটা করতে। তবে বেশিরভাগ রোহিঙ্গা রয়েছে হতাশায়।

রোহিঙ্গারা জানিয়েছে, ক্যাম্প কর্তৃপক্ষের দেওয়া ঈদ সামগ্রী কেউ কেউ পেলেও, অনেকেই পায়নি। তবে প্রশাসনের দাবি, তাদের পাশাপাশি বিভিন্ন বেসরকারি সংস্থাও রোহিঙ্গাদের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করেছে।
সাম্প্রতিক সময়ে ঝড়ো হাওয়া ও ভারী বর্ষণের কারণে দূর্ভোগে আছেন রোহিঙ্গারা। পর্যাপ্ত জায়গার অভাবে ঈদের নামাজ আদায় করতে পারবেন কিনা তা নিয়েও সংশয় প্রকাশ করেছেন অনেকেই।
তবে জেলা প্রশাসক মোহাম্মদ কামাল হোসেন বলেছেন, রোহিঙ্গাদের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি করে নিতে সব ধরনের ব্যবস্থা নেওয়া হয়েছে।
মিয়ানমারে সহিংসতার ‍মুখে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারা বলছেন, জাতিগত স্বীকৃতির পাশাপাশি পূর্ণ অধিকার নিয়ে নিজ দেশে ফিরতে পারাটাই হবে তাদের জন্য সবচেয়ে ‘বড় ঈদ’।

       দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com