রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
গণতন্ত্রের আপসহীন নেত্রী : দেশ–বিদেশে দোয়া মাহফিলে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য জাতির ঐক্য। কালের খবর চট্টগ্রাম প্রেস ক্লাবের মর্যাদা রক্ষায় ঐক্যের জোরালো আহ্বান : জাহিদুল করিম কচি ও মইনুদ্দীন কাদেরী শওকত। কালের খবর মানচিত্রের অতন্দ্র প্রহরী বেগম খালেদা জিয়া : একটি আপসহীন উপাখ্যান ও কোটি জনতার প্রার্থনা। কালের খবর ডেমরার সাইনবোর্ডে মসজিদে রাসুল (সা:) জামে মসজিদে বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় ৬৬নং ওয়ার্ড বিএনপির দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর নবীনগরে ওসি শাহিনুর ইসলামের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত। কালের খবর “পার্বত্য চট্টগ্রাম শান্তি চুক্তি” বাতিলের দাবিতে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের নাগরিক সভা অনুষ্ঠিত। কালের খবর বার বার সংবাদ প্রকাশের পরও কর্মহীন কর্মচারীর বদলীতে কর্তৃপক্ষের তৎপরতা নেই। মাটিরাঙ্গায় সেনা অভিযানে ইউপিডিএফের সহকারী কালেক্টর গ্রেফতার। কালের খবর বিএফইউজে’র কাউন্সিল ২০২৫: সাংবাদিকতার উপর চাপ বন্ধ না হলে গণতন্ত্র সংকটে—বিএনপি, জামায়াত ও পেশাজীবীদের কড়া হুঁশিয়ারি। কালের খবর লোগাং জোন কর্তৃক জনকল্যাণমূলক কর্মসূচী ও আর্থিক অনুদান প্রধান। কালের খবর
শেষ মুহূর্তে এখনো ফিরছে ঘরমুখো মানুষ। কালের খবর

শেষ মুহূর্তে এখনো ফিরছে ঘরমুখো মানুষ। কালের খবর

 

নিজস্ব প্রতিবেদক কালের খবর :

আজ চাঁদ দেখা গেলে কাল ঈদ। শেষ মুহূর্তে এখনো ফিরছে ঘরমুখো মানুষ।

সবার একটাই তাড়া বাড়ি যেতে হবে। যেকোনো মূল্যে হোক। তাই আজ সকালেও ঢাকার কমলাপুর, সায়েদাবাদ, গাবতলী, মহাখালীসহ সদরঘাটে এখন উপচে পড়া ভীড়। এ সকল জায়গায় শুধু মানুষ আর মানুষ। সবারই যে ঘরে ফিরতে হবে।
আজ শুক্রবার সকাল থেকেই বাড়তে থাকে জনতার ঢল। কেউ কেউ আগেই স্টেশনে এসে একটু ঘুমিয়ে নিচ্ছেন। কেউবা বসে বসেই ঝিমাচ্ছেন।

জানা গেছে, আজ দেশের বিভিন্ন রুটে ৬৯টি ট্রেন ছেড়ে যাবে।

এর মধ্যে ৩২টি আন্তনগর, ৫টি স্পেশাল বাকিগুলো মেইল ট্রেন। যাত্রীদের নিরাপত্তার জন্য রেল পুলিশ, র‌্যাব, গোয়েন্দা সংস্থা, আনসার সদস্যরা নিয়োজিত আছেন।
রেলওয়ের স্টেশন ম্যানেজার সিতাংশু চক্রবর্তী জানান, আজ যেহেতু যাত্রীদের চাপ বেশি তাই আজ আমাদেরও নানা উদ্যোগ আছে। আমরা চাই সবাই নিরাপদে ঘরে ফিরুক।

গতকাল বৃহস্পতিবার ছিল সরকারি শেষ কর্মদিবস। দিনভর রাস্তায় ছিল ঘরমুখো মানুষের ঢল তবে দুপুরের পর থেকে এ ঢল আরো বাড়তে থাকে। ইট-পাথরের শহর ছেড়ে নাড়ির টানে বাড়ি ফিরছে রাজধানীবাসী।

বাংলাদেশ রেলওয়ের অতিরিক্ত মহাপরিচালক মিয়া জাহান বলেন, উত্তরবঙ্গের রাজশাহী, রংপুর ও লালমনিরহাট রুটের ট্রেন ছাড়া অন্য সব রুটে রেল সময়মতো ছেড়ে গেছে। বিগত কয়েক দিনের চেয়ে ভিড় বেশি। আজই সবাই বাড়ি ফিরছেন। যাত্রীদের যেন কোনো সমস্যা না হয় সেজন্য বিভিন্ন পদক্ষেপ নিয়েছে রেলওয়ে কর্তৃপক্ষ।

         দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com