বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
অ্যামাজন ডটকম থেকে কৌশলে ১২ লাখ ডলার প্রতারণা করেছেন এক দম্পতি। কালের খবর

অ্যামাজন ডটকম থেকে কৌশলে ১২ লাখ ডলার প্রতারণা করেছেন এক দম্পতি। কালের খবর

কালের খবর ডেস্ক : অ্যামাজন ডটকম থেকে এক দম্পতি একের পর এক পণ্য কিনতেন। এরপর সে পণ্যগুলোর কোনো সমস্যা আছে বলে আবার তারা ফেরত দিতেন।

আর এভাবেই কৌশলে প্রায় ১২ লাখ ডলারের প্রতারণা করেছেন সেই দম্পতি।
ঘটনাটি মার্কিন যুক্তরাষ্ট্রের। মার্কিন সেই দম্পতি অনলাইনে পণ্য কিনলেও পরে তা মিথ্যা অভিযোগে ফেরত দিতেন। শুধু তাই নয়, ফেরত দেওয়ার সময় নকল পণ্য ফেরত দিতেন তারা। এরপর আসল পণ্য অন্য জায়গায় বিক্রি করে দিতেন তারা।
তবে একের পর এক এমন ঘটনা ঘটার পর বিষয়টি অ্যামাজন কর্তৃপক্ষের নজরে আসে। এরপর তারা পুলিশের কাছে অভিযোগ করেন। দোষী প্রমাণিত হওয়ায় আদালতে প্রায় ছয় বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে এরিন ফিনান ও তার স্ত্রী লিহ ফিনানকে।
অ্যামাজনের সঙ্গে জালিয়াতি করে এই দম্পতি প্রায় ২৭০০ ইলেকট্রনিকস পণ্য চুরি করেছেন।

এগুলোর মধ্যে মাইক্রোসফট এক্সবক্স কনসোল, স্যামসাং স্মার্টওয়াচ, অ্যাপল ম্যাকবুক আর গোপ্রো ক্যামেরাও ছিল, যা পরে চড়া দামে ভিন্ন স্থানে বিক্রি করেছেন তারা।

        দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com