রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । কালের খবর

কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত । কালের খবর

মৌলভীবাজার প্রতিনিধি, কালের খবর :
বর্ণাঢ্য আয়োজনে কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নতুন কমিটির অভিষেক ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার কুলাউড়া ছামী-ইয়ামী চাইনিজ বাংলা রেস্টুরেন্টে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজার-২ আসনের এমপি বীর মুক্তিযোদ্ধা মো. আব্দুল মতিন।

কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নব-গঠিত কমিটির সভাপতি সৈয়দ আশফাক তানভীরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাহফুজ শাকিলের সঞ্চলনায় প্রধান আলোচকের বক্তব্য দেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের কার্যনির্বাহী কমিটির সদস্য ও মানবকণ্ঠের ক্রীড়া সম্পাদক মহিউদ্দিন পলাশ। স্বাগত বক্তব্য রাখেন কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির বিদায়ী সাধারণ সম্পাদক সেলিম আহমেদ।

কুলাউড়া রিপোর্টার্স ইউনিটির নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্ম সম্পাদক আব্দুল আহাদ, কোষাধ্যক্ষ বিকাশ মল্লিক, প্রচার ও প্রকাশনা সম্পাদক রাজু আহমদ, নির্বাহী সদস্য আশীষ কুমার ধর, মো. আলাউদ্দিন কবির, আব্দুল করিম বাচ্চু, সুমন আহমদ, এম.এ কাইয়ুম, আলম সাইফুল।      দৈনিক কালের খবর  নিয়মিত পড়ুন । 

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com