বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১০:১৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
সড়ক সচিব মো. নজরুল ইসলামকে আবারও একই পদে দুই বছরের জন্য নিয়োগ দিলেন সরকার

সড়ক সচিব মো. নজরুল ইসলামকে আবারও একই পদে দুই বছরের জন্য নিয়োগ দিলেন সরকার

এম আই ফারুক আহমেদ, কালের খবর : এল পি আর এ থাকা সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব মো. নজরুল ইসলামকে একই পদে চুক্তিভিত্তিক নিয়োগ দিয়েছে সরকার। সচিব মো. নজরুল ইসলামের তিক্ষ্ন মেধা, সততা ও আদর্শপরায়নতার কারণেই তিনি পূনরায় স্বপদে নিয়োগ পেলেন বলে জানা যায়। 

অবসরোত্তর ছুটি বাতিল করে বৃহস্পতিবার এ আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। আগামী ৫ জুন বা যোগদানের তারিখ থেকে দুই বছরের জন্য তার এ নিয়োগ কার্যকর হবে।
চুক্তিভিত্তিক নিয়োগের অন্যান্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র নিয়ে নির্ধারণ করা হবে।

বিসিএস ১৯৮৪ ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা নজরুল ২০১৭ সালের ১৫ অক্টোবর সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিবের দায়িত্ব পান। তার বাড়ি শেরপুরের নকলা উপজেলার চন্দ্রকোণা গ্রামে।

সড়ক সচিবের দায়িত্বে আসার আগে জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির মহাপরিচালক, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান নিবার্হী কর্মকর্তা, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটির চেয়ারম্যান এবং পরিকল্পনা কমিশনের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন তিনি।

..….দৈনিক কালের খবর

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com