বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে – ১১ হাজার ৬’শ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুরে – ১১ হাজার ৬’শ পিস ইয়াবা উদ্ধার, আটক ২

মো : কবির হোসেন, কালের খবর, বাঞ্ছারামপুর  :    র‌্যাব-১৪ এর বিশেষ অভিযানে ব্রাহ্মনবাড়িয়ার বাঞ্ছারামপুর থেকে ইয়াবা সহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে।

মঙ্গলবার ভোররাতে এ অভিযান পরিচালনা করেন র‌্যাব। এসময় তাদের কাছ থেকে ১১হাজার ৬’শ ২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।আটককৃতরা হলেন, মাদারীপুর জেলার রাজৈর এলাকার দিগলা কাশিমপুর গ্রামের মৃত ইউনুস মিয়ার ছেলে আক্তার হোসেন(২৩) ও একই গ্রামের মৃত ইসহাক মিয়ার ছেলে নুরুজ্জামান (২৯)।

র‌্যাব-১৪ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলার বাঞ্চারামপুর থানাধীন কড়ইকান্দি ফেরীঘাট এলাকায় দিয়ে মাদকের একটি বড় চালান ঢাকা নেওয়ার পথে কড়ইকান্দি ফেরীঘাট এলাকা হতে একটি নীল রংয়ের ঢাকা মেট্রো-ন-১৭-২৫৬৫ পিকআপ ভ্যান আটক করা হয়। এসময় গাড়িটিতে তল্লাশী চালিয়ে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ১১৬২০পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এসময় দুই মাদক ব্যবসায়ী নুরুজ্জামান (ড্রাইভার) ও আক্তারকে আটক করা হয়।

র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্পের কোম্পানী অধিনায়ক মো. মাহফুজুর রহমান ইয়াবা উদ্ধার সহ দুই মাদক ব্যাবসায়ীকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, বাঞ্ছারামপুর থানায় মদক আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

………দৈনিক কালের খবর,

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com