বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নারায়ণগঞ্জে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

নারায়ণগঞ্জে সাংবাদিককে হুমকি, থানায় জিডি

নিজস্ব প্রতিবেদক, কালের খবর :
নারায়ণগঞ্জে সাংবাদিক নির্যাতনের ধারাবাহিকতায় এবার দৈনিক সংবাদচর্চার নিজস্ব প্রতিবেদক এ্যানি চন্দ্রকে তার বাড়িতে গিয়ে কতিপয় দুস্কৃতিকারী হত্যার হুমকি দিয়েছে। এর আগে কয়েকবার মোবাইল ফোনে হুমকি দেয়া হয় তাকে।
এবিষয়ে এ্যানি চন্দ্র নিজের জীবনের নিরাপত্তা চেয়ে শুক্রবার (২৭ এপ্রিল) নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারন ডায়েরি করেছেন।
বিভিন্ন সময়ে আমাদের পত্রিকায় সংবাদ প্রকাশ জের ধরে হয়তো কতিপয় স্বার্থান্বেষী মহলের স্বার্থে লেগেছে তাই আমাকে হত্যার হুমকি দেয়া হচ্ছে উল্লেখ করে এ্যানি চন্দ্র বলেন, প্রভাবশালী মহলের ইন্ধনে এমন কর্মকান্ড চলছে। যাতে করে নারায়ণগঞ্জে নতুন কোন সাংবাদিক অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে না পারে।
সাধারন ডায়েরিতে এ্যানি চন্দ্র উল্লেখ করেন, আমি দৈনিক সংবাদচর্চার নিজস্ব প্রতিবেদক হিসেবে নারায়ণগঞ্জে কর্মরত। গত ২৪ এপ্রিল সন্ধ্যা অনুমান ৭টা ৪২ মিনিটে আমার ব্যক্তিগত মোবাইলে অপরিচিত বাংলালিঙ্ক (০১৯২৪৩৬১৫২৭) নাম্বার থেকে ফোন আসে। অপর প্রান্ত থেকে আমাকে জিজ্ঞাসা করে আপনি কি আগে প্রেসনারায়ণগঞ্জে কাজ করতেন। এখন কি সংবাদচর্চায় কাজ করেন। আমি জবাবে বলি হ্যা। তারপর বলে কোটা আন্দোলনে তো আপনি জড়িত। আমি বলি কেন? পরে ঠিক আছে বলে ফোন কেটে দেয়। আমি ভাবছিলাম কেউ হয়তো আমার সাথে মজা করেছে। তারপরে বিষয়টি আমি আমার অফিসে মৌখিকভাবে জানাই।
তিনি আরও জানান, এরপর গত ২৬ এপ্রিল রাত অনুমান ১টা ৫৫ মিনিটে অপরিচিত মোবাইল (০১৬৩১৭৯৮২৭৫) নাম্বার থেকে আমাকে ফোন দিয়ে বলে, বাঁচার ভয়ে লুকিয়ে আছিস। বাংলালিঙ্ক নাম্বার থেকে ফোন দিলে ধরস না কেন। এরপর অইদিন সকালে আমি অফিসে চলে আসি।
এ্যানি জানান, ২৬ এপিল আমার বাসা থেকে আমার মা দুপুর অনুমান ১২টার দিকে আমাকে মোবাইল ফোনে জানায়, আমার বাসায় ৫ থেকে ৬জন অজ্ঞাত লোক এসে আমাকে খুঁজতে থাকে। এসময় তারা আমার মাকে অকথ্য ভাষায় গালিগালাজ করে। এবং বলে তোর মেয়েকে কোথায় লুকিয়ে রেখেছিস। বাসায় আমাকে না পেয়ে আমার মাকে হুমকি দিয়ে অজ্ঞাত লোকজন আমার বাসা ত্যাগ করে। এমতাবস্থায় আমার মা ভীতসন্ত্রস্ত হয়ে পরেছে এবং আমি নিজের জীবন নিয়ে চরম নিরাপত্তাহীনতায় ভুগতেছি।
প্রসঙ্গত, এর আগে কোটা আন্দোলনে জড়িত থাকার অভিযোগ তুলে নারায়ণগঞ্জের স্থানীয় নিউজ পোর্টাল প্রেসনারায়ণগঞ্জের সাংবাদিক ও প্রথম আলো বন্ধু সভার সাহিত্য সম্পাদক সৌরভ হোসাইনকে তোলারাম কলেজে নিয়ে বেধড়ক পিটিয়ে আহত করে ছাত্রলীগ নামধারী কিছু উচ্ছৃঙ্খল যুবক।

      দৈনিক কালের খবর – ২৮/৪/১৮

প্রতি মুহুর্তের খবর পেতে  দৈনিক কালের খবরের – অনলাইন ও ফেইস বুক পেজে লাইক দিন

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com