বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৪২ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ

গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ

কালের খবর প্রতিবেদন : গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিনে সোমবার ৩৬ প্রার্থী তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন। এর মধ্যে স্বতন্ত্র প্রার্থীসহ দুইজন মেয়র প্রার্থী, ৩১ জন সাধারণ কাউন্সিলর ও তিন জন সংরক্ষিত নারী কাউন্সিলর প্রার্থী তাদের প্রার্থীতা প্রত্যাহার করে নিয়েছেন। এতে করে মেয়র পদে সাত জন, সাধারণ কাউন্সিলর পদে ২৫৬ জন ও সংরক্ষিত মহিলা কাউন্সিলর পদে ৮৪ জন প্রার্থী নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতা করছেন।
নির্বাচনের রিটার্নিং অফিস সূত্র জানায়, সোমবার স্বতন্ত্র মেয়র প্রার্থী এসএম সানাউল্লাহ ও জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ) মনোনীত মো. রাশেদুল হাসান রানা তাদের মনোনয়নপত্র প্রত্যাহার করে নিয়েছেন।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বী মেয়র প্রার্থীগণ হলেন- আওয়ামী লীগ ও ১৪ দল মনোনীত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম, ২০ দলীয় জোট ও বিএনপি মনোনীত সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য হাসান উদ্দিন সরকার, ইসলামী ঐক্য জোটের ফজলুর রহমান, ইসলামী আন্দোলন বাংলাদেশের মো. নাসির উদ্দিন, বাংলাদেশ ইসলামী ফ্রন্টের মো. জালাল উদ্দিন, বাংলাদেশের কমিউনিস্ট পার্টির কাজী মো. রুহুল আমিন ও স্বতন্ত্র প্রার্থী ফরিদ আহমদ।
নির্বাচনে আওয়ামী লীগ ও বিএনপির প্রার্থীর মধ্যে মূল প্রতিদ্বন্দ্বীতা হবে বলে ভোটারদের ধারণা। দেশের সর্ব বৃহৎ এ সিটি কর্পোরেশনে দ্বিতীয় নির্বাচনটি অনুষ্ঠিত হবে ১৫ মে। মঙ্গলবার প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের প্রতীক বরাদ্ধ করা হবে।
প্রসঙ্গত, গাজীপুর সিটি করপোরেশনের মোট আয়তন ৩২৯ দশমিক ৫৩ বর্গ কিলোমিটার। ৫৭টি সাধারণ ওয়ার্ড ও ১৯টি সংরক্ষিত মহিলা ওয়ার্ডে মোট ভোটার সংখ্যা ১১ লাখ ৩৭ হাজার ৭৩৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৫ লাখ ৬৯ হাজার ৯৩৫ জন ও নারী ভোটার ৫ লাখ ৬৭ হাজার ৮০১ জন। মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৪২৫টি। ভোট কক্ষ ২ হাজার ৭৬১টি।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com