শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০৪:৫৭ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
রাঙ্গামাটি সাজেক বৈশাখী ( বিযু) উৎসব উপলক্ষে সেনাবাহিনীর পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদান। কালের খবর সাজেক শুকনাছড়া এলাকা যৌথ বাহিনীর অভিযানে ১৫২.৭১ ঘন ফুট সেগুন কাঠ জব্দ। কালের খবর জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনে পার্বত্য এলাকা থেকে বিএনপির খাগড়াছড়ির শাহেনা আক্তার আলেচনায়। কালের খবর কালের সাক্ষী হয়ে আছে ঐতিহ্যবাহী হাটহাজারী পার্ব্বতী উচ্চ বিদ্যালয়ের শতবর্ষী এই ভবন! কালের খবর দেশের আভ্যন্তরীণ জ্বালানি ও পার্বত্য চট্টগ্রামের খনিজসম্পদ ব্যবহারের দাবি। কালের খবর মাটিরাঙ্গায় নিয়ম ভেঙে তেল বিক্রির দায়ে বিশ হাজার টাকা জরিমানা। কালের খবর খাগড়াছড়িতে আশঙ্কাজনক হারে বাড়ছে তামাক চাষ, কমছে সবজির আবাদ। কালের খবর সাজেকে ঘুরতে আসা টুরিস্ট এর হারানো মোবাইল সেনাবাহিনীর সহায়তায় উদ্ধার করে মালিককে ফেরত প্রদান। কালের খবর রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে কারাগারে পাঠাতে অসহায় বৃদ্ধা মায়ের আকুতি। কালের খবর চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর হেলাল উদ্দিন ভূমি মন্ত্রণালয়ের দায়িত্ব পাওয়ায় সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদের অভিনন্দন। কালের খবর
বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে সাইনবোর্ড প্রেস ক্লাবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে সাইনবোর্ড প্রেস ক্লাবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত। কালের খবর

 

কালের খবর ডেস্ক : 

সাইনবোর্ড বাসস্ট্যান্ড সংলগ্ন মসজিদের রাসুল (সাঃ) জামে মসজিদ প্রাঙনে ২৪ জানুয়ারি২৬ শনিবার সকাল ১১টায় বর্ণাঢ্য আয়োজনে উৎসবমুখর পরিবেশে সাইনবোর্ড প্রেস ক্লাবের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে।

জানা যায়, ঢাকা-নারায়ণগঞ্জ লিংক রোডের উত্তর সাইনবোর্ড বাসস্ট্যান্ডে মসজিদে রাসুল (সাঃ) জামে মসজিদ প্রাঙনে সাইনবোর্ড প্রেস ক্লাবের সভাপতি এম আই ফারুক আহমেদ এর সভাপতিত্বে ও সহ-সভাপতি আনোয়ার হোসেন রুমির সঞ্চালনায় পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয়। শুরুতে সকাল ১১টায় আলোচনা সভা, দুপুরে গরিব ও অসহায় মানুষের মাঝে খাবার বিতরণ, বিকালে কেক কাটা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়।

উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাইনবোর্ড প্রেস ক্লাবের সভাপতি এম আই ফারুক আহমেদ, সহ-সভাপতি মো: চন্নু চৌধুরী, মো: মাহবুবুর রহমান সরকার, মো: আনোয়ার হোসেন রুমি, মো: রফিকুল ইসলাম রনি, শেখ সুমন আহমেদ, সাইনবোর্ড প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো: এনামুল কবির লিটন, যুগ্ম-সম্পাদক মুন্সী আল ইমরান, সহ-সম্পাদক মো: ইবাদত হোসেন, মো: রেজাউল করিম চৌধুরী, কোষাধ্যক্ষ এস এম মনিরুজ্জামান ভূঁইয়া, সহ-কোষাধ্যক্ষ মাহবুবুর রহমান, সহ-সাংগঠনিক সম্পাদক মো: আঁখিনুর চৌধুরী, মো: মনির হোসেন মৃধা, দপ্তর সম্পাদক মো: সানাউল্লাহ মিয়া, সহ-দফতর সম্পাদক মো: তানভীর সিদ্দিকী, ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক হাজী মো: রুহুল আমিন প্রধান, সহ-ক্রীড়া ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মো: মাসুদুর রহমান নয়ন, মহিলা বিষয়ক সম্পাদক সুইটি সিনহা, নির্বাহী সদস্য মো: এস এম কামাল পারভেজ, শাহনেওয়াজ ভূঁইয়া বাবুল, মো: লিখন আহমেদ, সিকাদার বাবলু মিয়া, শাহাদাত মিজি, মো: আলমগীর ভূঁইয়া সবুজ, মো: বদিউজ্জামান সাগর প্রমূখ। এ ছাড়াও স্থানীয় গণমাধ্যমকর্মী ও আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা বলেন, পেশাদার সাংবাদিকতা, সত্যনিষ্ঠ ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন এবং সাংবাদিকদের মধ্যে ঐক্য ও সৌহার্দ্য বজায় রাখতে সাইনবোর্ড প্রেস ক্লাব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে। পরিশেষে সাইনবোর্ড প্রেস ক্লাবের উত্তরোত্তর সাফল্য এবং গণমাধ্যমে দায়িত্বশীল ভূমিকা পালনের প্রত্যাশায় বিশেষ মোনাজাতের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com