বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মার্কিন আগ্রাসন সিরিয়ার জনগণের বিজয়ের আভাস : কাসেমি

মার্কিন আগ্রাসন সিরিয়ার জনগণের বিজয়ের আভাস : কাসেমি

কালর খবর ডে্স্ক :

সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন আগ্রাসনে প্রমাণিত হয়েছে, দেশটিতে তৎপর উগ্র জঙ্গি গোষ্ঠী ও তাদের পশ্চিমা পৃষ্ঠপোষকদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার জনগণ বিজয়ী হয়েছে। ইরানের আরবি স্যাটেলাইট নিউজ চ্যানেল আল-আলমকে দেয়া এক সাক্ষাৎকারে একথা বলেছেন, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি।
সিরিয়ায় সাম্প্রতিক মার্কিন সামরিক আগ্রাসনের লক্ষ্য বর্ণনা করতে গিয়ে কাসেমি বলেন, সিরিয়ার সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে জঙ্গিদের কাছ থেকে দেশের বিশাল এলাকা পুনরুদ্ধার করেছে। সরকারের এ বিজয় সন্ত্রাসীদের পৃষ্ঠপোষক পাশ্চাত্যের পক্ষে মেনে নেয়া কঠিন। কাজেই সে বিজয়ের ধারাবাহিকতায় ছেদ আনার লক্ষে সিরিয়ায় আগ্রাসন চালানো হয়েছে।
ইরানের এ মুখপাত্র বলেন, যখনই উগ্র তাকফিরি জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধে সিরিয়ার সেনাবাহিনী বড় ধরনের সাফল্য পেয়েছে তখনই কোনো না কোনো বাহানায় দেশটির বিরুদ্ধে সামরিক ও রাজনৈতিক চাপ প্রয়োগ করেছে পাশ্চাত্য। সিরিয়ায় তৎপর জঙ্গিদের পুনর্গঠিত হওয়ার সুযোগ করে দেয়ার জন্য এ ধরনের হামলা চালানো হয়। বাহরাম কাসেমি বলেন, সব আন্তর্জাতিক আইন ও ঘোষণার মানদ-ে এ হামলা বেআইনি ও অন্যায়।
তিনি আরো বলেন, আমেরিকা এর আগেও জাতিসংঘকে পাশ কাটিয়ে আফগানিস্তান ও ইরাকে আগ্রাসন চালিয়েছে। এভাবে চলতে থাকলে জাতিসংঘের মতো আন্তর্জাতিক প্রতিষ্ঠান তার কার্যকারিতা হারাবে বলেও তিনি উল্লেখ করেন। পারস

দৈনিক কালর খবর  / কে  /এল

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com