মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
খুচরা জ্বালানি তেলের চারটি পয়েন্ট বন্ধ হয়ে যাওয়ায় সাজেকে কোন ধরনের জ্বালানি তেল পাওয়া যাচ্ছে না। কালের খবর ডেমরায় বাংলাদেশ মাদ্রাসা জেনারেল টিচার্স অ্যাসোসিয়েশনের ইফতার সামগ্রী বিতরণ। কালের খবর সাজেক ওয়ার্ড বিএনপির সভাপতি নিজ উদ্যোগে কর্মীদের মাঝে বিতরণ করেন পাঞ্জাবি । কালের খবর রমজানের তাৎপর্য তুলে ধরে ইপিজেডে বাংলাদেশ জাতীয়তাবাদী তাঁতীদল শাখার দোয়া মাহফিল ও ইফতার। কালের খবর সাংবাদিক সংগঠনগুলোর ঐক্যে জাতীয় জোট এ্যাবজা পুনর্গঠনের উদ্যোগ। কালের খবর পার্বত্য প্রতিমন্ত্রীর বিরুদ্ধে কথিত পাহাড়িদের ষড়যন্ত্রের প্রতিবাদে পিসিএনপির সংবাদ সম্মেলন। কালের খবর লক্ষ্মীপুরের রায়পুরে যুবদল নেতা হত্যার প্রধান আসামি আরমান গ্রেপ্তার। কালের খবর দৈনিক দিন প্রতিদিন পত্রিকার উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত। কালের খবর ৭ মার্চের কারাবাস : একটি রাত, একটি রাষ্ট্র, এবং ক্ষমতার দীর্ঘ ভূরাজনীতি। কালের খবর ইরান–আমেরিকা সংঘাত: মধ্যপ্রাচ্যের আগুন কি তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে এগোচ্ছে?। কালের খবর
হাতুড়িপেটায় গুরুতর আহত প্যানেল মেয়র

হাতুড়িপেটায় গুরুতর আহত প্যানেল মেয়র

 

শরীয়তপুর প্রতিনিধি,  কালের খবর  :
হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করা হয়েছে শরীয়তপুর পৌরসভার (৬নং ওয়ার্ডের কাউন্সিলর) প্যানেল মেয়র-২ হোসেন মো. আলমগীর মৃধা। শুক্রবার সকালে কাগদী গ্রামের চায়ের দোকানে তার ওপর হামলা হয়।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল অনুমান ৬টায় মর্নিং ওয়ার্ক করতে বাড়ি থেকে বের হন প্যানেল মেয়র-২ হোসেন মো. আলমগীর মৃধা। তিনি হাটতে হাটতে কাগদী গ্রামের বাদশা ঢালির বাড়ির নিকট চায়ের দোকানে গিয়ে চা বিস্কুট খেতে বসেন। এ সময় শাহজালাল বেপারী, শাহজালাল মাদবর ও সাদ্দাম মাদবর তার ওপর হামলা চালায়। তাকে এলোপাথাড়ি মাথায় ও হাঁটুতে হাতুড়ি দিয়ে পিটিয়ে রক্তাক্ত জখম করে।
এসময় তার আত্মচিৎকারে স্থানীয় লোকজন এসে তাকে উদ্ধার করে শরীয়তপুর সদর হাসপাতালে নিয়ে ভর্তি করে। তার অবস্থা আশঙ্কাজনক বেলা ১১টায় কর্তব্যরত ডাক্তার তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে।
পরিবারের দাবি, সন্ত্রাসীরা মাদক ব্যবসায়ী। বিভিন্ন সময় পুলিশ তাদেরকে গ্রেফতার করে জেলহাজতে পাঠিয়েছে। এ কারণে তারা কাউন্সিলরের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।
এ দিকে দুপুর ১২টায় প্যানেল মেয়রের সমর্থকরা উত্তেজিত হয়ে হামলাকারী শাহজালাল বেপারী, শাহজালাল মাদবর ও সাদ্দাম মাদববের বাড়িতে হামলা চালিয়ে ব্যাপক ভাঙচুর করে।
হামলার ঘটনায় প্যানেল মেয়রের স্ত্রী পারভীন আক্তার বাদী হয়ে তিনজনকে দায়ী করে মামলা করেছে। তারা হচ্ছেন, শাহজালাল বেপারী, শাহজালাল মাদবর ও সাদ্দাম মাদবর।
পারভিন আকতার বলেন, ‘মাদক ব্যবসায়ী ও সন্ত্রাসীরা আমার স্বামীর ওপর ক্ষিপ্ত হয়ে তাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে গুরুতর আহত করেছে। তার অবস্থা আশঙ্কাজনক। আমি অভিযোগ দাখিল করেছি। আমি সন্ত্রাসীদেও দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
পালং মডেল থানার ওসি মো. মনিরুজ্জামান বলেন, ‘এ ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে। আসামিদের গ্রেফতারের চেষ্টা চলছে।’

দৈনিক কালের খবর   /কে /এল :

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com