বুধবার, ০৪ মার্চ ২০২৬, ১১:১৮ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
সিদ্ধিরগঞ্জের সাইনবোর্ডে মসজিদের টয়লেট দখলকারী চাঁদাবাজদেরকে গণধোলাই। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন কতৃক সড়ক পরিবহন ও সেতু প্রতিমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাৎ করে তাকে জানান ফুলেল শুভেচছা। কালের খবর পাহাড়ের সমীকরণ ও দেশনায়কের রেইনবো নেশন: ব্যারিস্টার মীর হেলাল কেন সময়ের সাহসী চয়ন। কালের খবর মেধার সার্বভৌমত্ব : বইপাঠের মাধ্যমে নতুন বাংলাদেশের রাষ্ট্রকৌশল। কালের খবর অপপ্রচারের বিরুদ্ধে প্রতিবাদ, আইনি পদক্ষেপের পথে জয়নাল আবেদীন ভূইয়া। কালের খবর হয় ইজারা বাতিল করেন, নয় আমাগোরে মাইরা ফালান’। কালের খবর মেঘনার আলোচিত সম্রাট জাহাঙ্গীর গ্রেফতার। কালের খবর একুশের চেতনা ও একুশ শতকের বাংলাদেশ-মোঃ শহীদুল ইসলাম। কালের খবর অর্থনৈতিক স্থিতিশীলতার কারিগর : বেগম খালেদা জিয়ার শাসনামলে জিডিপি প্রবৃদ্ধি ও রূপান্তরের রাজনীতি। কালের খবর
ঘুষের পাঁচ লাখ টাকাসহ নৌপরিবহনের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে হাতেনাতে গ্রেপ্তার

ঘুষের পাঁচ লাখ টাকাসহ নৌপরিবহনের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে হাতেনাতে গ্রেপ্তার

 

 

কালের খবর প্রতিবেদক :
ঘুষের পাঁচ লাখ টাকাসহ নৌপরিবহন অধিদপ্তরের প্রধান প্রকৌশলী এস এম নাজমুল হককে হাতেনাতে গ্রেপ্তার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর সেগুনবাগিচার সেগুন রেস্তোরাঁ থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
দুদক সূত্র জানিয়েছে, দুদকের সহকারী পরিচালক আব্দুল ওয়াদুদের নেতৃত্বে একটি দল ফাঁদ পেতে তাকে গ্রেপ্তার করে।
সূত্র জানায়, সৈয়দ শিপিং লাইন নামের একটি শিপিং প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ পেয়ে সব আইনগত প্রক্রিয়া শেষে ফাঁদ পাতে দুদক। পাঁচ লাখ টাকা নিয়ে ওই প্রতিষ্ঠানের এক কর্মীকে সেগুন রেস্তোরাঁয় আসার কথা বলেন প্রধান প্রকৌশলী। সেখানে আেগে থেকেই ওঁৎ পেতে ছিল দুদকের দলটি। ঘুষ নেওয়ার পররপরই দুদকের দলটি হাতেনাতে গ্রেপ্তার করে নাজমুল হককে।
সৈয়দ শিপিং লাইনের জাহাজের রিসিভ নকশা অনুমোদন ও নতুন জাহাজের নামকরনের অনুমোদনের জন্য ১৫ লাখ টাকা ঘুষ চান নাজমুল। এর মধ্য থেকে পাঁচ লাখ টাকা আগেই নিয়েছিলেন। দ্বিতীয় কিস্তির পাঁচ লাখ টাকা নিতে গিয়ে দুদকের ফাঁদে পড়লেন তিনি।
এ প্রকৌশলীর বিরদ্ধে দুর্নীতির মাধ্যমে বিপুল সম্পদ অর্জনের অভিযোগ রয়েছে। দুদক তাঁর বিরুদ্ধে ওই অভিযোগ অনুসন্ধান করছে

দৈনিক কালের খবর /১২/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com