বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৮:০৪ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
এখন তো নির্বাচন হয় না, হয় সিল মারা : এরশাদ

এখন তো নির্বাচন হয় না, হয় সিল মারা : এরশাদ

 

কালের খবর ডেস্ক :
জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, আমরা একক সরকার চাই না। বর্তমানে একজনের কথায় চলছে।

দেশে কোনো নিরাপত্তা নেই। এখন তো আর নির্বাচন হয় না, হয় সিল মারা। তাই আমাদের নির্বাচন কেন্দ্র পাহারা দিতে হবে। আমাদের প্রস্তুত থাকতে হবে।
আজ শনিবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে জাতীয় পার্টি ও ইসলামী ফ্রন্টের নেতৃত্বাধীন সম্মিলিত জাতীয় জোটের মহাসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

শিক্ষাব্যবস্থার সংকটের কথা তুলে ধরে এরশাদ বলেন, শিক্ষাব্যবস্থা নাই, শিক্ষাব্যবস্থা পচে গেছে। একজন জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থী ভালোভাবে নিজের নামও লিখতে পারবে না। তাহলে এই জিপিএ-৫ দিয়ে কী হবে?

তিনি বলেন, একসময় পাস করা কঠিন ছিল। কিন্তু বর্তমান শিক্ষাব্যবস্থায় ফেল করা কঠিন।

কেউ যদি ফেল করে তাহলে শিক্ষামন্ত্রীর চাকরি থাকবে না। এমন শিক্ষা নিয়ে আমরা এগিয়ে যেতে পারব না। শিক্ষাব্যবস্থায় পরিবর্তন আনতে হবে।
সমাবেশে জাতীয় পার্টির মহাসচিব এ বি এম রুহুল আমিন হাওলাদার, বন ও পরিবেশ মন্ত্রী ব্যারিস্টার আনিসুল ইসলাম মাহমুদ, ইপ্রেসিডিয়াম সদস্য ও সাবেক সিটি মেয়র মাহমুদুল ইসলাম চৌধুরী, জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য জিয়াউদ্দিন আহমেদ বাবলু এমপি প্রমুখ বক্তব্য রাখেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com