বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:১৬ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
নাটোরে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

নাটোরে প্রশাসনের হস্তক্ষেপে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ

কালের খবর, নাটোর : নাটোরে প্রশাসনের হস্তক্ষেপে সাথী খাতুন (১৪) নামে এক স্কুলছাত্রীর বাল্যবিয়ে বন্ধ হয়েছে।

শুক্রবার (০৬ এপ্রিল) দুপুরে সদর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শামীম ভূঁইয়া এ বাল্যবিয়ে বন্ধ করেন।
সাথী শহরের হাফরাস্তা তালতলা এলাকার মোস্তফার মেয়ে এবং আর কে দুলু মডেল উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী।
সহকারী কমিশনার (ভূমি) শামীম ভূঁইয়া কালের খবরকে  বলেন, শহরের মাদ্রাসা মোড় এলাকার এক ছেলের সঙ্গে সাথীর শুক্রবার (০৬ এপ্রিল) বিয়ের দিন ধার্য ছিল। এজন্য সব আয়োজনও সম্পন্ন করা হয়। স্থানীয়দের খবরের ভিত্তিতে দুপুরে ঘটনাস্থলে গিয়ে জন্মসনদ অনুযায়ী দেখা যায় সাথীর বিয়ের বয়স হয়নি। পরে বরপক্ষ পৌঁছার আগেই বিয়ে বন্ধ করা দেওয়া হয়। এ সময় সাথীর বাবা মোস্তফা মেয়ের ১৮ বছর পূর্ণ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না বলে মুচলেকা দেন।

কালের খবর  -/৬/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com