বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:১০ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

ভাসুরের কু-প্রস্তাবে রাজি না হওয়ায় গৃহবধূকে গাছে বেঁধে নির্যাতন

 

 

কালের খবর, সাতক্ষীরা   :
সাতক্ষীরার দহাকুলায় এক গৃহবধূকে গাছের সঙ্গে বেঁধে লাঠি দিয়ে পিটিয়ে অমানুষিক নির্যাতনের অভিযোগ উঠেছে। শুক্রবার সকালে সদর উপজেলার দহাকুলা গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পরপর স্বামী কাবিল ও ভাসুর হাবিলকে আটক করেছে পুলিশ। আহত গৃহবধূ আনোয়ারা খাতুনকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সাতক্ষীরা থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) শরিফুল ইসলাম জানান, যৌতুকের দাবীসহ নানা কারণে স্বামী কাবিল তার স্ত্রী আনোয়ারাকে প্রায়ই মারধর করতো। আজ সকালে ভাত খাওয়া নিয়ে আবারও তার সাথে ঝগড়া হয়। এ সময় স্বামী ও ভাসুর তাকে বকাবকি করে।

গৃহবধূ আনোয়ারা এর প্রতিবাদে বিষ খেয়ে আত্মহত্যার হুমকি দেয়। পরে স্বামী কাবিল ও তার ভাই হাবিল আনোয়ারাকে বাড়ির উঠোনে একটি আম গাছে বেঁধে লাঠি ও ঝাঁটা দিয়ে মারধর করে। আনোয়ারার চিৎকারে প্রতিবেশিরা ছুটে এলে দুই ভাই কাবিল ও হাবিলের হুমকির মুখে উদ্ধার করতে সাহস পায়নি। পরে স্থানীয় জনপ্রতিনিধিদের দেওয়া খবরের ভিত্তিতে পুলিশ গৃহবধূকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনার পরপর স্বামী কাবিল ও তার ভাই হাবিলকে আটক করে পুলিশ।

স্থানীয় ইউপি সদস্য কামরুল ইসলাম জানান, তিনি ঘটনাস্থলে পৌঁছে পুলিশে খবর দেন। পরে পুলিশের উপস্থিতিতে কামরুল ইসলাম আনোয়ারার বাঁধন খুলে তাকে মুক্ত করেন। এরপরই তাকে চিকিৎসার জন্য সাতক্ষীরা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

হাসপাতালে চিকিৎসাধীন নির্যাতিত গৃহবধূ আনোয়ারা খাতুন সাংবাদিকদের জানান, ভাসুর হাবিলের দেওয়া কুপ্রস্তাবে রাজী না হওয়ায় তার ষড়যন্ত্রে নির্যাতনের শিকার হতে হয়েছে। এ ছাড়া যৌতুকের দাবিতে তার স্বামীসহ পরিবারের অন্যান্য সদস্যরাও অধিকাংশ সময় নির্যাতন করত। সকালে স্বামীর সাথে সাংসারিক বিভিন্ন বিষয়ে তর্ক হলে তার স্বামী ও ভাসুর বাড়ির উঠানে গাছে বেঁধে মারপিট করে।

সাতক্ষীরা সদর হাসপাতালের মেডিকেল অফিসার ডা: আক্তারুজ্জামান জানান, গৃহবধূর শরীরের বিভিন্ন স্থানে লাঠি ও ঝাটার কাটির আঘাতের চিহ্ন পাওয়া গেছে। জরুরিভাবে চিকিৎসা সেবা দেওয়া হয়েছে। তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

কালের খবর  -/৬/৪/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com