শনিবার, ২৪ জানুয়ারী ২০২৬, ০৩:০১ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
বাংলাদেশের অস্তিত্বের তিন স্তম্ভ-ত্যাগের ইতিহাস ও আগামীর রাষ্ট্রচিন্তা। কালের খবর খাগড়াছড়ির মাটিরাঙ্গায় ধানের শীষের আনুষ্ঠানিক প্রচারণা শুরু। কালের খবর ঢাকা-১৭ আসনে বিএনপির ৫৬ সদস্যের মিডিয়া কমিটি ঘোষণা। কালের খবর সবার আগে বাংলাদেশ : এক নদী রক্ত ও অশ্রুর পরে আগামীর এক পশলা স্বপ্ন। কালের খবর মাটিরাঙ্গার গুমতিতে বেগম খালেদা জিয়ার স্মরণ সভা অনুষ্ঠিত। কালের খবর সাংবাদিক এ এইচ এম ফারুকের পিতার ১৭তম মৃত্যুবার্ষিকী। কালের খবর বেগম খালেদা ছিলেন স্বার্বভৌমত্বের প্রতীক। কালের খবর স্বনির্ভরতার অর্থনীতি : শহীদ জিয়াউর রহমানের উন্নয়ন দর্শন ও আজকের বাংলাদেশ। কালের খবর ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর
কারাভোগ শেষে দেশে ফিরলো চার কিশোর

কারাভোগ শেষে দেশে ফিরলো চার কিশোর

কালের খবর প্রতিবেদক : দীর্ঘ আড়াই বছর সাজাভোগ শেষে ভারত থেকে ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরলো চার বাংলাদেশি কিশোর।
সোমবার রাতে বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে ভারতীয় পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাদেরকে হস্তান্তর করেন।
ফেরত আসা চার কিশোর হলো যশোরের ঝিকরগাছা উপজলার কাবিলপুর গ্রামের আব্দুল গফফারের ছেলে মিন্টু রহমান (১৪) ও ভান্ডারখোলার ফতেপুর গ্রামের কামরুল ইসলামের ছেলে সোহেল রানা (১৭), সাতক্ষীরা সদরের ইটাগাছা গ্রামের আনিসুল ইসলামের ছেলে রায়হান গাজী (১৭) এবং বাগেরহাট জেলার মোড়লগঞ্জ উপজেলার সংখিভাংগা গ্রামের বাবু মন্ডলের ছেলে শেখ রাব্বী (১১)।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের ডিউটি অফিসার এসআই খায়রুল ইসলাম জানান, দেশে ফেরত আসা চার কিশোর দালালের প্রলোভনে সীমান্তের অবৈধপথে ভারতে যায়। ভারতের হাওড়া এলাকায় ঘোরাঘুরির সময় সে দেশের পুলিশের হাতে আটক হয় তারা। পরে তাদের পুলিশ জেল হাজতে পাঠায়।
অবৈধ অনুপ্রবেশের অপরাধে তাদের তিনজনের আড়াই বছর এবং রাব্বীর চার বছরের সাজা দেয় আদালত। সেখান থেকে ভারতের হাওড়া জেলার ইটানডা কমিউনিটি ডেভেলপমেন্ট সোসাইটি নামের একটি এনজিও তাদের মুক্ত করে নিজেদের হেফাজতে রাখে। পরে ভারত সরকারের দেয়া বিশেষ ‘ট্রাভেল পারমিটের’ মাধ্যেমে তাদেরকে দেশে ফেরত আনা হয়।
ইমিগ্রেশন পুলিশ তাদের পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করেছে। সেখান থেকে রাতেই বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি তাদেরকে গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেয়া হবে বলে জানান সমিতির কো-অরডিনেটর সাকিবুর রহমান।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com