শনিবার, ১৭ জানুয়ারী ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
ভাসমান শীতার্ত মানুষদের মাঝে কম্বল বিতরণ করে উষ্ণতার আবেগ ছড়ায় ঐতিহ্যবাহী “রায়পুরা প্রেস ক্লাব” সদস্যরা। কালের খবর পাহাড়ি আঙিনায় হৃদয়ের মিতালি : হোম-স্টে পর্যটন ও আমাদের আগামীর পথনকশা। কালের খবর মাটিরাঙ্গায় পাঁচ শতাধিক জাপা-এনসিপি নেতাকর্মীর বিএনপিতে যোগদান। কালের খবর বেগম খালেদা জিয়া গণতন্ত্রের প্রশ্নে কখনো আপোষ করেননি : ওয়াদুদ ভুইয়া। কালের খবর চট্টগ্রাম–১৪ আসনে বিএনপির মনোনয়ন দৌড়ে আলহাজ্ব এজাজ আহম্মেদ চৌধুরী আরজু। কালের খবর বাঙালি ছাড়া সিএইচটি রক্ষা করা অসম্ভব ছিল : ড. আমিনুল করিম। কালের খবর মাটির মায়ায় বাঁধা এক অদম্য ঠিকানা : বেগম খালেদা জিয়ার সেই অমর উচ্চারণের ব্যবচ্ছেদ। কালের খবর খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া মাহফিল। কালের খবর রায়পুরার গুচ্ছগ্রামে যৌন ও মাদক ব্যবসার মহাৎসব : সংবাদ প্রকাশের জেরে সাংবাদিককে সন্ত্রাসী দিয়ে হুমকি-এলাকাজুড়ে তীব্র ক্ষোভ। কালের খবর বৈশাখী টিভি’র রায়পুরা উপজেলা প্রতিনিধি হিসেবে নিয়োগ পেলেন সাংবাদিক শফিকুল ইসলাম। কালের খবর
চট্টগ্রামে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

চট্টগ্রামে ৫ বছরের শিশু যৌন নিপীড়নের শিকার

 

 

 

চট্টগ্রাম প্রতিনিধি, কালের খবর :

চট্টগ্রাম মহানগরীর বন্দর থানার কলসী দীঘির পাড় এলাকায় ৫ বছরের এক কন্যা শিশু যৌন নিপীড়নের শিকার হয়েছে। এ ঘটনায় আল মামুন (২৮) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ শনিবার ভোরে পুলিশ তাকে গ্রেপ্তার করে। এ ঘটনায় বন্দর থানায় নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
পুলিশ জানায়, কলসী দীঘির একটি ভবনের কেয়ার টেকার মামুন। আর যৌন নিপীড়নের শিকার শিশুটি স্থানীয় রিকশা চালক শরীফুল ইসলামের মেয়ে।
বন্দর থানার এসআই আমিনুল ইসলাম বলেন, যৌন নিপীড়নের শিকার শিশুটির মা গার্মেন্টস এ চাকরি করেন তার বাবা রিকশা চালক। মামুন যে ভবনের কেয়ার টেকার শিশুটির পরিবার ওই ভবনের পাশে থাকতো।
এ সুযোগে মামুন গত বৃহ¯পতিবার বিকেলে শিশুটিকে একা পেয়ে চকলেটের লোভ দেখিয়ে তার রুমে নিয়ে ধর্ষণের চেষ্টা করে। এ সময় শিশুটি ভয়ে কান্নাকাটি শুরু করে। আশপাশের লোকজন মেয়েটিকে উদ্ধার করে।
শিশুটির মা বিষয়টি জানতে পেরে গতকাল শুক্রবার রাতে থানায় অভিযোগ করেন।

কালের খবর -/১৭/৩/১৮

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com