বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০১:৫৩ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
শ্রীমঙ্গলের ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ। কালের খবর

শ্রীমঙ্গলের ৬০ বছরের বৃদ্ধা মহিলাকে ধর্ষণ। কালের খবর

 

সৈয়দ সিরাজুল ইসলাম হাসান, কালের খবর : 

মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলায় জাগছড়া চা বাগানে ছড়ার পানিতে গোসল করতে গিয়ে এক নারী (৬০) সংঘবদ্ধ ধর্ষণের শিকার হয়েছেন। এঘটনায় শ্রীমঙ্গল থানা পুলিশ সংবাদ পাওয়ার সাথে সাথে মিন্টু কর (২০) ও পলাশ কর (২২) নামে দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে।
শ্রীমঙ্গল পুর্ব নোয়াগাঁও আমাদের দৈনিক কালের খবর প্রতিনিধি সরজমিনে গেলে স্থানীয় ও ভিকটিমের ছেলে জানান ওই নারী গতকাল রবিবার দুপুর দুইটার দিকে উপজেলার ৮নং কালীঘাট ইউনিয়নের জাগছড়া চা বাগান সংলগ্ন ছড়ার পানিতে গোসল করতে গেলে আগে থেকে ওৎ পেতে থাকা একই উপজেলার নওয়াগাঁও গ্রামের আদর কর এর ছেলে মিটু কর ও একই এলাকার পরেশ কর এর ছেলে পলাশ কর ব্রীজের নিচে নিয়ে ওই নারীকে জোর পূর্বক পালাক্রমে ধর্ষণ করে।
বিষয়টি জানাজানি হলে ভিকটিমের ছেলে বাদী হয়ে শ্রীমঙ্গল থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেন।
মামলা রুজু হওয়ার পর পুলিশ তাৎক্ষনিক অভিযান পরিচালনা করে অভিযুক্তদের গ্রেফতার করে।
সোমবার (৪ সেপ্টেম্বর) দুপুরে গ্রেফতারকৃত দুজনকে আদালতে সোপর্দ করা হয়েছে।
শ্রীমঙ্গল থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গীর হোসেন সরদার বলেন, ধর্ষিত নারীকে ডাক্তারী পরীক্ষার জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে। গ্রেফতারকৃত দুজনকে আদালতে প্রেরণ করা হলে আদালত তাদের জামিন না মঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।
মৌলভীবাজার শ্রীমঙ্গল প্রতিনিধি সৈয়দ সিরাজুল ইসলাম হাসান। মোবাইল নং ০১৭১১০৬৮১৩৯

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com