বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৭:০২ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
৩১ মার্চ ২০০২ মডেলের সিএনজি অটোরিকশাগুলোর বয়সসীমা শেষ

৩১ মার্চ ২০০২ মডেলের সিএনজি অটোরিকশাগুলোর বয়সসীমা শেষ

কালের খবর প্রতিবেদক : ৩১ মার্চ ২০০২ মডেলের সিএনজি অটোরিকশাগুলোর বয়সসীমা শেষ হয়ে যাচ্ছে।
সিএনজি অটোরিকশা মালিক ও শ্রমিকরা এখন বলছেন, এসব অটোরিকশার প্রতিস্থাপন না করলে একদিকে যাত্রীদের কষ্ট হবে, অন্যদিকে বেকায়দায় পড়বে অটোরিকশা শ্রমিকরা। এ অবস্থায় মেয়াদোত্তীর্ণ অটোরিকশা প্রতিস্থাপনে এক বছর সময় চেয়েছেন মালিক ও শ্রমিকরা।

বৃহস্পতিবার জাতীয় প্রেস ক্লাবের সামনে মানববন্ধন করে এ দাবি জানানো হয়। ঢাকা মহানগর সিএনজি অটোরিকশা মালিক শ্রমিক সমন্বয় পরিষদ নামে একটি সংগঠনের ব্যানারে এ মানববন্ধনের আয়োজন করা হয়।

মানববন্ধনে পরিষদের পক্ষ থেকে বলা হয়, প্রায় এক বছর আগে ইঞ্জিন প্রতিস্থাপন ও গ্যাস সিলিন্ডার পরিবর্তনের মাধ্যমে বুয়েট, চুয়েট ও মিলিটারি ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির (এমআইএসটি) মতামত সাপেক্ষে সিএনজি অটোরিকশার ইকোনোমিক লাইফ না বাড়ানোর মতামত দেয়া হয়েছ। এখন এসব অটোরিকশা রাস্তায় আর চলচলের সুযোগ নেই। এ অবস্থায় অটোরিকশাগুলোকে বন্ধ রেখে প্রতিস্থাপন করতে হবে। কিন্তু রাতারাতি এসব সিএনজির প্রতিস্থাপন সম্ভব নয়। কমপক্ষে ১ বছর সময় প্রয়োজন।

মানববন্ধন থেকে আরো বলা হয়, এ খাতে প্রায় ৫ হাজার শ্রমিক রয়েছেন। এসব অটোরিকশা বন্ধ হয়ে গেলে তারা মানবেতর জীবনে পড়বে।

মানববন্ধনে বক্তব্য রাখেন পরিষদের নেতা ফরিদুর ইসলাম খসরু, আলী মিয়া, হানিফ খোকন প্রমুখ।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com