রবিবার, ০৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন

সংবাদ শিরোনাম :
ফেসবুকে ফেক স্ট্রাইক : মুফতি আমির হামজার ভেরিফাইড পেজ অপসারণ, সাইবার হামলার অভিযোগ। কালের খবর নবীনগরে ১১ দলের জনসভায় : মিডিয়াকে চরিত্র বদলের আহবান জানিয়ে মিডিয়ার মালিকদেরকে ‘প্রথম মোনাফিক’ আখ্যায়িত করলেন এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ। কালের খবর খাগড়াছড়ি : পাহাড়ের অর্থনীতিতে পর্যটনের নতুন দিগন্ত ও আগামীর পথরেখা। কালের খবর লক্ষ্মীপুর ন্যাশনাল আইডিয়াল স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত। কালের খবর পরিবেশ সংরক্ষণ ও মানবাধিকার সাংবাদিক ফাউন্ডেশন’ এর উদ্যোগে মরহুমা বেগম খালেদা জিয়া’র রুহের মাগফেরাত কামনা। কালের খবর জাতীয়তাবাদী সাংবাদিক ফোরামের ২০৫ সদস্যবিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠন। কালের খবর খাগড়াছড়িতে প্রার্থীর কুরুচিপূর্ণ বক্তব্যের প্রতিবাদ, বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান। কালের খবর মাটিরাঙ্গায় ধানের শীষে ভোট চাইলেন জাকিয়া জিনাত বিথী। কালের খবর নারীদের সম্মান বিনষ্ট করার চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে : জামায়াত আমীর ডাঃ শফিকুর রহমান। কালের খবর লক্ষ্মীপুরের কমলনগরে সড়কের পাশ থেকে এক নবজাতকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ। কালের খবর
অধ্যাপক মামুন মাহমুদের কোমরে দড়ি, ক্ষুব্ধ বিএনপি

অধ্যাপক মামুন মাহমুদের কোমরে দড়ি, ক্ষুব্ধ বিএনপি

কালের খবর প্রতিবেদক : নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদকে কোমরে দড়ি বেঁধে কারাগারে প্রেরণ করায় ক্ষুব্ধ দলের আইনজীবীরা পুলিশের কাছে এর কারণ জানতে চেয়েছেন।

বুধবার (১৪ মার্চ) দুপুর ১২টার দিকে মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খানের নেতৃত্বে বিএনপির আইজীবীরা নারায়ণগঞ্জ পুলিশ সুপারের কার্যালয়ে যান। এ সময় তারা অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমানের সঙ্গে কথা বলেন।

নারায়ণগঞ্জ আইনজীবী সমিতির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা বলেন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ সমাজে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি। তাকে কোন চুরি কিংবা ডাকাতি মামলায় গ্রেপ্তার করা হয়নি। তাকে গ্রেপ্তার করা হয়েছে রাজনৈতিক মামলায়। এক্ষেত্রে মামুন মাহমুদকে কোমরে দড়ি বেঁধে আদালতে নিয়ে আসাটা কোন যৌক্তিকতার মধ্যে পড়ে না।

অ্যাডভোকেট রেজাউল করিম খান রেজা সাংবাদিকদের জানান, অতিরিক্ত পুলিশ সুপার মো. মতিয়ার রহমান তাদের আশ্বস্ত করেছেন ভবিষ্যতে এ ধরণের ঘটনা যাতে আর না হয় সেদিকে পুলিশ সজাগ দৃষ্টি রাখবে। পাশাপাশি কারা এ কাজটি করছে তাদের ব্যাপারে খোঁজ-খবর নেয়া হচ্ছে।

উপস্থিত ছিলেন- মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি অ্যাডভোকেট সাখাওয়াত হোসেন খান, জেলা আইনজীবী ফোরামের সভাপতি সরকার হুমায়ন, সহ-সভাপতি অ্যাডভোকেট আজিজ আল মামুন, কোষাধ্যক্ষ অ্যাডভোকেট নুরুল আমিন মাসুম, আপ্যায়ন সম্পাদক অ্যাডভোকেট সুমন মিয়া, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক অ্যাডভোকেট নজরুল ইসলাম মাসুম, ক্রীড়া সম্পাদক অ্যাডভোকেট সাইদুল ইসলাম সুমন, সমাজ সেবা সম্পাদক অ্যাডভোকেট শারমীন আক্তার, কার্যকরী সদস্য অ্যাডভোকেট আমেনা আক্তার শিল্পী, অ্যাড. সিরাজি রাসেল, অ্যাড. শিমুল বিশ্বাস, অ্যাড. গাফ্ফার, অ্যাড. মশিউর রহমান শাহীন প্রমুখ।

প্রসঙ্গত, ১৩ মার্চ চিফ জুটিশিয়াল ম্যাজিস্ট্রেট খ অঞ্চিল মো. হুমায়ন কবির’র আদালতে ৪ দিনের রিমান্ড মঞ্জুর করার পর পুলিশ তাকে কোমরে দড়ি বেঁধে কারাগারে প্রেরণ করেন।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com