বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন

সংবাদ শিরোনাম :
মাটিরাঙ্গায় ধলিয়া খালে বিলীন বসতঘর ; প্রশাস‌নের ত্রান ‌বিতরণ। কালের খবর জুলাইয়ের রক্তাক্ত স্মৃতিকে ধারণ করে ‘৩৬ জুলাই’ পত্রিকার আত্মপ্রকাশ। কালের খবর কাঁচা রাস্তা ধানক্ষেত-জঙ্গল পেরিয়ে যা দেখলেন প্রধানমন্ত্রী। কালের খবর রাঙ্গামাটি পার্বত্য এলাকার নারীদের আত্মনির্ভরশীল করতে বাঘাইহাট জোনের সেলাই প্রশিক্ষণের উদ্বোধন। কালের খবর সত্যের মঞ্চ না রাজনৈতিক অঙ্গন? সাংবাদিকতা ও রাজনীতির সীমারেখা নিয়ে নতুন বৈশ্বিক ভাবনা। কালের খবর ঢাকা দক্ষিণ সিটি নতুন ওয়ার্ডগুলোয় মশার রাজত্ব, অতিষ্ঠ বাসিন্দারা। কালের খবর নবীনগরে গোলাগুলির ঘটনায় নিখোঁজ রিফাতের লাশ উদ্ধার। কালের খবর মাটিরাঙ্গায় ওয়াদুদ ভুইয়া এমপি’র সহায়তায় সিদ্ধ চাল পেল গুচ্ছগ্রামের কার্ডধারীরা। কালের খবর দুর্গম পাহাড়ে নওমুসলিমদের পাশে সার্বভৌমত্ব সুরক্ষা পরিষদ। কালের খবর মুন্সিগঞ্জের শ্রীনগরে জার্নালিস্ট ফারুক নগর ফাউন্ডেশনের উদ্যোগে “ফারুকজি ফুড গার্ডেন”-২-এ বৃক্ষরোপণ। কালের খবর
মলদ্বার থেকে প্রায় ১০০টি মাছের কাঁটা বের

মলদ্বার থেকে প্রায় ১০০টি মাছের কাঁটা বের

কালের খবর ডেস্ক : চিনে এক ব্যক্তির মলদ্বার থেকে প্রায় ১০০টি মাছের কাঁটা অস্ত্রোপচার করে বের করল চিকিৎসকরা। খবরে প্রকাশ, গত সপ্তাহে সিচুয়ান প্রদেশের বাসিন্দা এক প্রৌঢ় ব্যক্তি দুটি গোটা মাছ সিদ্ধ করে খেয়েছিলেন। তাঁর ধারণা ছিল, সিদ্ধ হওয়ার ফলে, হয়ত কাঁটাগুলো গলে যাবে।

দিনকয়েক বাদে তাঁর প্রচণ্ড পেট-যন্ত্রণা শুরু হয়। শৌচকর্ম করার সময় অত্যাধিক জ্বলন হতে থাকায় তিনি চিকিৎসকদের দ্বারস্থ হন।

সিটি স্ক্যানে ধরা পড়ে, ওই ব্যক্তির মলদ্বারে একগুচ্ছ মাছের কাঁটা আটকে রয়েছে। প্রায় ২ ঘণ্টা ধরে অস্ত্রোপচার করে ওই ব্যক্তির শরীর থেকে প্রায় ১০০টি সূচের মতো মাছের কাঁটা বের করেন চিকিৎসকরা।

সিচুয়ান বিশ্ববিদ্যালয়ের পশ্চিম চিন হাসপাতালের চিকিৎসক হুয়াং জিহিন বলেন, মলদ্বারে শতাধিক কাঁটা—বিষয়টি আমাদের কাছে প্রথম। এর আগে, ১০টির মতো কাঁটা অস্ত্রোপচার করে বের করা হয়েছে।

তিনি আরো বলেন, অস্ত্রোপচার প্রক্রিয়া অত্যন্ত জটিল ছিল। অতিরিক্ত রক্তক্ষরণের সম্ভাবনা ছিল। কারণ, মলদ্বার ফুলে গিয়েছিল। ফলে, সব কাঁটা বের করা সম্ভব হয়নি। বেশিরভাগটাই বের করা হয়েছে। বাকিগুলো স্বাভাবিক প্রক্রিয়ায় বেরিয়ে যাবে।

দৈনিক কালের খবর নিয়মিত পড়ুন এবং বিজ্ঞাপন দিন..

কালের খবর মিডিয়া গ্রুপ লিমিটেডের একটি প্রতিষ্ঠান
Desing & Developed BY ThemesBazar.Com